২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ার লড়াইয়ে নিহত ৪০ হাজার ছাড়িয়েছে

সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল আসাদ বাহিনী এবং বিদ্রোহী বাহিনীর মধ্যকার ২০ মাসের লড়াইয়ে নিহতের সংখ্যা ৪০ হাজার ছাড়িয়েছে বলে শুক্রবার জানিয়েছে সহিংসতা পর্যবেক্ষণকারী একটি গ্র“প।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2012, 12:28 PM

Updated : 24 Aug 2022, 12:31 PM

বৈরুত, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল আসাদ বাহিনী এবং বিদ্রোহী বাহিনীর মধ্যকার ২০ মাসের লড়াইয়ে নিহতের সংখ্যা ৪০ হাজার ছাড়িয়েছে বলে শুক্রবার জানিয়েছে সহিংসতা পর্যবেক্ষণকারী একটি গ্র“প। ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ এর প্রধান রমি আব্দুলরহমান বলেছেন, নিহতদের অর্ধেকই বেসামরিক নাগরিক আর বাকি অর্ধেকের মধ্যে আছে বিদ্রোহী এবং সরকারি সেনা। আব্দুলরহমান রয়টার্সকে বলেন, নিহতের প্রকৃত সংখ্যা আরো বেশি হতে পারে। কারণ সরকার এবং বিদ্রোহী উভয়পক্ষই লড়াইয়ে নিজেদের জয় জাহির করতে নিহতের সংখ্যা কমিয়ে উল্লেখ করে থাকে। সিরিয়ার বিদ্রোহী বাহিনীকে সমর্থন করে আসা ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ ২০১১ সালে সিরিয়া সরকারের গণআন্দোলন দমনের শুরু থেকে নিহতদের নামের তালিকা তৈরি করছে। সামরিক বাহিনীর দলছুট সদস্যরাসহ সাধারন সিরীয়রা আসাদের বিরুদ্ধে হাতে অস্ত্র তুলে নেয়ার পর থেকে সিরিয়ায় গৃহযুদ্ধ চলছে। এ যুদ্ধে নিহতদের বন্ধু বান্ধব ও আত্মীয়স্বজনের কাছ থেকে নেয়া তথ্যের ভিত্তিতেই নিহতের ওই সংক্যা হিসাব করা হয়েছে বলে জানান আব্দুলরহমান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এলকিউ/১৮২৫ঘ.