২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগান যুদ্ধ থেকে ফ্রান্সের সেনা প্রত্যাহার

আফগানিস্তান যুদ্ধাভিযান থেকে সেনা প্রত্যাহার করছে ফ্রান্স। কাবুল থেকে কয়েকদিনের মধ্যেই দেশে ফিরবে ৪শ’ ফরাসি সেনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2012, 05:51 PM

Updated : 24 Aug 2022, 12:30 PM

কাবুল, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তান যুদ্ধাভিযান থেকে সেনা প্রত্যাহার করছে ফ্রান্স। এর মধ্য দিয়ে ১০ বছরেরও বেশি সময়ের উপস্থিতির পর আফগানিস্তানে নেটো নেতৃত্বাধীন যুদ্ধাভিযান থেকে সরে আসছে দেশটি। কাবুলের কাছাকাছি কাপিসা প্রদেশ এবং সারোবি এলাকায় ৪ বছরের যুদ্ধাভিযানের পর রাজধানী কাবুলে ফিরেছে ৪শ’ ফরাসি সেনা। কয়েক দিনের মধ্যেই তারা ফ্রান্সে ফিরে যাবে বলে জানিয়েছেন ফরাসি সামরিক বাহিনীর এক মুখপাত্র। ফরাসি লেফটেন্যান্ট কর্নেল বলেন, “ আজ আমাদের চলমান অভিযানের সমাপ্তি ঘটেছে। এ বছর শেষে আফগানিস্তানে নিরাপত্তা বাহিনীকে প্রশিক্ষণ দেয়া এবং সামরিক সাজ সরঞ্জাম ফ্রান্সে ফেরত পাঠাতে সহায়তার জন্য ১ হাজার ৫ শ’ সেনা থাকবে দেশটিতে। কানাডা এবং নেদারল্যান্ডসের মতো ফ্রান্সও আফগানিস্তানে যুদ্ধাভিযান শেষে একই পদক্ষেপ নিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২৩৩৮ঘ.