২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নাইরোবিতে মিনিবাসে গ্রেনেড বিস্ফোরণ, নিহত ৬

কেনিয়ার রাজধানী নাইরোবিতে একটি মিনিবাসে গ্রেনেড বিস্ফোরণে অন্ততপক্ষে ৬ জন নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2012, 07:22 AM

Updated : 24 Aug 2022, 12:30 PM

ঢাকা, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কেনিয়ার রাজধানী নাইরোবিতে একটি মিনিবাসে গ্রেনেড বিস্ফোরণে অন্ততপক্ষে ৬ জন নিহত হয়েছে। পুলিশের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, রোববার বাসটিতে গ্রেনেড ছুঁড়ে মারা হয়। তবে কে বা কারা এবং কেন এই গ্রেনেড ছুঁড়ে মারা হয়েছে তা এখনো উদ্ঘাটন করা সম্ভব হয়নি। কেনিয়ার নাইরোবি ও মোম্বাসাতে সা¤প্রতিক বেশ কয়েকটি হামলার জন্য সোমালিয়ার বিচ্ছিন্নতাবাদী জঙ্গি সংগঠন আল-শাবাবকে দায়ী করা হয়। চলতি বছরের শুরুতে জঙ্গিদের হঠাতে সোমালিয়ায় সেনা পাঠায় কেনিয়া। রাজধানী নাইরোবিতে উল্লেখযোগ্য সংখ্যক সোমালি বসবাস করে। গত মাসে কেনিয়ার বাহিনী সোমালিয়ায় জঙ্গিদের শেষ শক্ত ঘাঁটি কিসামায়ো থেকে তাদের হঠিয়ে দেয়। রোববারের ওই বিস্ফোরণের পর কেনিয়ার তরুণদের একটি অংশ সোমালি অধ্যুষিত এলাকায় হামলা চালানোর চেষ্টা করলে পুলিশ ফাঁকা গুলি ছুঁড়ে তা প্রতিহত করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৩১৭ ঘ.