২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিরোধপূর্ণ দ্বীপ নিয়ে চীনকে আলোচনার আহ্বান

চীনকে দক্ষিণ চীন সাগরের বিরোধপূর্ণ দ্বীপপুঞ্জের দাবি নিয়ে আনুষ্ঠানিক আলোচনার আহ্বান জানিয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2012, 02:38 PM

Updated : 24 Aug 2022, 12:30 PM

নম পেন, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- চীনকে দক্ষিণ চীন সাগরের বিরোধপূর্ণ দ্বীপপুঞ্জের দাবি নিয়ে আনুষ্ঠানিক আলোচনার আহ্বান জানিয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলো। কম্বোডিয়ার রাজধানী নম পেনে অনুষ্ঠিত ১০ সদস্যবিশিষ্ট দক্ষিণ-পূর্ব এশিয়ার রাষ্ট্রগুলোর জোটের (আসিয়ান) বৈঠকে রোববার এ দাবি জানিয়েছেন নেতারা। ওই সাগরের মালিকানা নিয়ে এশিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাষ্ট্রগুলোর মধ্যে বিরোধের কারণে ওই অঞ্চলে উত্তেজনা ছড়িয়ে পড়াসহ স্পষ্ট বিভিক্তির আশঙ্কা দেখা দিয়েছে। আসিয়ানের মহাসচিব সুরিন পিটসুয়ান সাংবাদিকদের জানিয়েছেন, দক্ষিণ চীন সাগরে নৌ মহড়ার আশঙ্কা কমিয়ে আনতে এ ইস্যুটি নিয়ে যত দ্রুত সম্ভব একটি নীতিমালা প্রণয়নের লক্ষ্যে আলোচনার জন্য চীনের প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাওকে আহ্বান জানাবেন কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন। তিনি বলেন, “এ ইস্যুটি আঞ্চলিক স্বার্থ, উদ্বেগ ও আন্তর্জাতিক স¤প্রদায়ের চিন্তার বিষয়।” চীন সাগরের বিরোধপূর্ণ দ্বীপপুঞ্জ নিয়ে অঞ্চলটিতে এমন এক সময়ে উত্তেজনা তৈরি হচ্ছে যখন চীনে ক্রমে সামরিক ব্যয় বাড়ছে এবং যুক্তরাষ্ট্র এশিয়ার দিকে নজর দিয়েছে। প্রেসিডেন্ট বারাক ওবামাও তার এশিয়া সফরে এ বিষয়টিকেই গুরুত্ব দিচ্ছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২০২৬ঘ.