২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসরায়েলবিরোধী বিক্ষোভে ইহুদিরাও

গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের হামলার প্রতিবাদে নিউ ইয়র্কে বিক্ষোভে একদল ইহুদিও অংশ নিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2012, 05:17 AM

Updated : 24 Aug 2022, 12:29 PM

লাবলু আনসার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি নিউ ইয়র্ক, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের হামলার প্রতিবাদে নিউ ইয়র্কে বিক্ষোভে একদল ইহুদিও অংশ নিয়েছে। শুক্রবার সন্ধ্যায় নিউ ইয়র্কে ইহুদি রাষ্ট্র ইসরায়েলের কনস্যুলেটের সামনে এই বিক্ষোভ সমাবেশ হয়। যুক্তরাষ্ট্রের বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই বিক্ষোভের ডাক দেয়। মুসলিম সংগঠনগুলোর সঙ্গে এই বিক্ষোভে অংশ নেয় ‘জুস ফর প্যালেস্টাইনিয়ান রাইট অব রিটার্ন’ সংগঠনের সদস্যরা। সমাবেশ থেকে গাজায় বসবাসরত ফিলিস্তিনিদের নিরাপত্তায় জাতিসংঘের উদ্যোগহীনতার সমালোচনা করা হয়। হামলা বন্ধে পদক্ষেপ নিতে যুক্তরাষ্ট্রের প্রতিও আহ্বান জানানো হয়। গত সপ্তাহে ইসরায়েলের হামলায় ফিলিস্তিনি দল হামাসের সামরিক শাখার প্রধান নিহত হওয়ার পর সেখানে যুদ্ধযুদ্ধ ভাব চলছে। ইসরায়েলি বিমান হামলায় শনিবার পর্যন্ত ২৯ ফিলিস্তিনি নিহত হয়েছে, যার মধ্যে আটটি শিশু রয়েছে। অন্যদিকে হামাসের রকেট হামলায় মারা গেছে তিন ইসরায়েলি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১১২৫ ঘ.