জেরুজালেম, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জেরুজালেমে রকেট হামলার পর গাজায় ৭৫ হাজার সৈন্য পাঠানোর সিদ্ধান্ত অনুমোদন করেছে ইসরায়েলের মন্ত্রিসভা, যা ফিলিস্তিনি ভূখণ্ডে অভিযানের প্রস্তুতি বলে মনে করা হচ্ছে।
শুক্রবার ফিলিস্তিনি ভূখণ্ড থেকে জেরুজালেম লক্ষ্য করে রকেট হামলার পর ইসরায়েলি মন্ত্রিসভা এই অনুমোদন দেয়। এর একদিন আগে তেল আবিব লক্ষ্য করেও রকেট হামলা চালায় ফিলিস্তিনি গ্রুপ হামাস।
হামাস নিয়ন্ত্রিত গাজায় গত সপ্তাহে ইসরায়েলি হামলায় ফিলিস্তিনি সশস্ত্র দলটির সামরিক শাখার প্রধান নিহত হওয়ার পর থেকে উত্তেজনা চলছে।
পাল্টাপাল্টি হামলায় এই পর্যন্ত নিহত হয়েছে ৩২ জন। নিহতদের ২৯ , এর মধ্যে আটটি শিশুও রয়েছে। ইসরায়েলি নিহতের সংখ্যা তিনজন।
শুক্রবার ফিলিস্তিন সফরে এসে মিশরের প্রধানমন্ত্রী হিশাম কান্দিল উত্তেজনার জন্য ইসরাইলের আগ্রাসী মনোভাবকে দোষারোপ করেন।
কান্দালের ফিলিস্তিন সফর উপলক্ষে মিশরের অনুরোধে গাজায় হামলায় বিরতি দেয় ইসরাইল। হামাস যোদ্ধারাও সেই শর্তে যুদ্ধ বিরতিতে সম্মত হয়। কিন্তু শর্ত ভেঙে হামলা হচ্ছে বলে উভয় পক্ষ পরস্পরকে দোষারোপ করতে থাকে।
ইসরায়েলের হামলার বিরুদ্ধে গাজার ফিলিস্তিনিদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন মিশরের ক্ষমতাসীন নেতারা।
মিশরের প্রেসিডেন্ট মুহাম্মদ মুরসি ইসরায়েলের আগ্রাসনের নিন্দা জানিয়ে বলেছেন, হামলা বন্ধে উভয় দেশ সম্মত হলে মিশর মধ্যস্ততা করতেও সম্মত আছে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/০৮৪০ ঘ.
bdnews24