ঢাকা, নভেম্বর ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাশিয়ায় দুর্নীতি কেলেঙ্কারির মুখে সশস্ত্র বাহিনী প্রধানকে বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট ভাদিমির পুতিন।
প্রতিরক্ষামন্ত্রী বরখাস্ত হওয়ার ৩ দিনের মাথায় সশস্ত্র বাহিনী প্রধান জেনারেল নিকোলাই মাকারভ বরখাস্ত হলেন।
তার জায়গায় নতুন সশস্ত্র বাহিনী প্রধান হয়েছেন জেনারেল ভ্যালেরি গেরাসিমভ। তিনি চেচনিয়ায় সংঘর্ষের দিনগুলোতে সশস্ত্র বাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন।
তাছাড়া, ২০১০-২০১২ সালে ১৮ মাসের জন্য জেনারেল মাকারভের উপপ্রধান হিসাবে কাজ করে আসছিলেন জেনারেল গেরাসিমভ। অতিস¤প্রতি তিনি রাশিয়ার সেন্ট্রাল মিলিটারি ডিস্ট্রিক্ট এর কমান্ডার নিযুক্ত হয়েছিলেন।
এর আগে পুতিন প্রতিরক্ষামন্ত্রী আনাতোলি সারদুয়োকভকে বরখাস্ত করেন তার জায়গায় স্থলাভিষিক্ত করেন সের্গেই সোইগুকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৭০২ঘ.
bdnews24