২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্যান্ডির পর অরেক ঝড়ের কবলে নিউ ইয়র্ক

স্যান্ডির পর আরেকটি শীতকালীন তুষারঝড়ের কবলে পড়ে আবারো বিদ্যুৎহীন হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক, নিউজার্সি। ঝড়ের কারণে আবার বাড়ি ছাড়তে বাধ্য হয়েছে অন্তত ৬০ হাজার মানুষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2012, 01:06 PM

Updated : 24 Aug 2022, 12:26 PM

নিউইয়র্ক, নভেম্বর ০৮ (বিডিনিউজ টেয়ন্টিফোর ডটকম/রয়টার্স)- স্যান্ডির পর আরেকটি শীতকালীন তুষারঝড়ের কবলে পড়ে আবারো বিদ্যুৎহীন হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক, নিউজার্সি। ঝড়ের কারণে আবার বাড়ি ছাড়তে বাধ্য হয়েছে অন্তত ৬০ হাজার মানুষ। বুধবার সন্ধ্যা থেকে শুরু হওয়া তুষারঝড়ে রাজ্য দুটির রাস্তাঘাট ও পরিবহন ব্যবস্থা বন্ধ হয়ে যায়। ফরে বৃহস্পতিবার সকাল থেকে নতুন করে বিপর্যয়ের মুখে পড়ে এ দুই রাজ্যের জনজীবন। ‘নরইস্টার’ নামের নতুন এ ঝড়টিতে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ মাইল বেগের বাতাসে অনেক গাছ ও বিদ্যুতের খুঁটি উপড়ে যায়। ফলে দুই রাজ্যে প্রায় এক লাখ মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়ে। গত ২৯ অক্টোবরের ঘূর্ণিঝড় স্যান্ডির পর থেকে এক সপ্তাহের বেশি সময় ধরে অন্তত সাড়ে ছয় লাখ ভবনের বাসিন্দা বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে। ওই ঝড়ে ১২১ জন নিহত হয়। তবে নতুন ঝড়টিতে যতটা ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছিলা ততোটা হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ঝড়ে নিউ ইয়র্কের কয়েকটি শহর বরফে ঢাকা পড়ার পূর্বাভাস দিয়েছিলো যুক্তরাষ্ট্রের আবহাওয়া দপ্তর। আশেপাশের এলাকাগুলোতেও বরফ পড়েছে। নিউ ইয়র্কের মেয়র মাইকেল ব্লুমবার্গ জানান, রাজ্যের নি¤œভূমিগুলোতে আবারো বন্যার আশঙ্কা করা হলেও তা হয়নি। তবে স্যান্ডিতে যেসব এলাকার বন্যা প্রতিরোধ ব্যবস্থা ভেঙে পড়েছে সেসব এলাকার বাসিন্দাদের নিরাপত্তা এখন উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এ ঝড়টি স্যান্ডির মতো শক্তিশালী হবে না এমন পূর্বাভাসের কারণে মানুষ সরিয়ে নেওয়ারও দরকার হয়নি বলে জানান তিনি। তবে বন্যার আশঙ্কা ও প্রচ- ঠা-ায় অনেকেই বাড়ি ছেড়ে যেতে বাধ্য হয়। নিউজার্সির গর্ভনর ক্রিস ক্রিস্টি বলেন, এ ঝড়ের কারণে স্যান্ডিতে আক্রান্ত ও বিপর্যস্তদের উদ্ধারকাজ অনেকখানি পিছিয়ে পড়েছে। স্যান্ডির পরে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু হওয়া অনেক মানুষ আবারো বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ইতোমধ্যে নিউইয়র্কের পার্ক, সমুদ্রসৈকতগুলো বন্ধ করে দেয়া হয়েছে। সব ধরনের নির্মাণকাজও বন্ধ রাখা হয়েছে। ঝড়ের আগেই নিউইয়র্ক ও নিউজার্সির বিমান বন্দরগুলোতে অনেক ফ্লাইট বাতিল করে দেয়া হয়। বুধবার নিউইয়র্ক ও নিউজার্সির গভর্নরদের সঙ্গে কথা বলেন দ্বিতীয় মেয়াদে সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট বারাক ওবামা। এখনো এ দুই রাজ্যে জ্বালানি সঙ্কট অব্যাহত থাকায় এ বিষয়ে জোর দেন তিনি। স্যান্ডিতে বাড়িঘর হারানো মানুষদের পুনর্বাসনের বিষয়টি নিয়েও আলোচনা করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এলকিউ/১৮৪৫ঘ.