২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী বরখাস্ত

রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী আনাতোলি সেরদায়ুকোভকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ­াদিমির পুতিন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2012, 09:03 AM

Updated : 24 Aug 2022, 12:26 PM

মস্কো, নভেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী আনাতোলি সেরদায়ুকোভকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ­াদিমির পুতিন। প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে দূর্নীতির তদন্ত শুরু হওয়ার পর মঙ্গলবার এ পদক্ষেপ নেন রাশিয়ার প্রেসিডেন্ট। সাবেক দূর্যোগব্যবস্থাপনা মন্ত্রী সের্গেই শয়িগুকে নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। প্রতিরক্ষামন্ত্রণালয়ে প্রায় ১০ কোটি ডলারের সম্পদ বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর কাছে গোপনে বিক্রি করে দিয়েছেন সন্দেহে সেরদায়ুকোভের বিরুদ্ধে তদন্ত চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/১৪৫৮ ঘ.