ঢাকা, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি জ্বালানিবাহী ট্রাক বিস্ফোরণে কমপক্ষে ২২ জন নিহত হয়েছে।
শহরের পূর্বাঞ্চলে রাস্তার মোড়ে একটি উড়ালসেতুর থামের সঙ্গে ধাক্কা খেয়ে ট্রাকটি বিস্ফোরিত হয়।
এ দুর্ঘটনায় আরো ১১১ জন আহত হয়েছে বলে একজন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে।
ট্রাকটির চারপাশে গাড়ি ছিল এবং কাছাকাছি শিল্প এলাকার একটি ভবনে ব্যাপক ক্ষতি হয়েছে।
টেলিভিশনের ছবিতে দেখা গেছে, গাড়ির ধ্বংসস্তুপের মধ্যে মৃতদেহ ছড়ানো ছিটানো রয়েছে।
উদ্ধারকর্মীরা জ্বলে যাওয়া গাড়ি ও ধ্বংসস্তুপের মধ্যে উদ্ধারতৎপরতা চালিয়ে যাচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৭৩৪ঘ.
bdnews24