২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বো জিলাইকে বহিষ্কার করেছে চীনের পার্লামেন্ট

চীনে কেলেঙ্কারী জর্জরিত শীর্ষ রাজনীতিবিদ বো জিলাইকে বহিষ্কার করেছে পার্লামেন্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2012, 12:11 PM

Updated : 24 Aug 2022, 12:23 PM

চীন, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- চীনে কেলেঙ্কারী জর্জরিত শীর্ষ রাজনীতিবিদ বো জিলাইকে বহিষ্কার করেছে পার্লামেন্ট। এ মুহূর্তে তার বিচারের প্রস্তুতি চলছে। চীনের আইনপ্রণেতারা জিলাইকে আনুষ্ঠানিকভাবে বহিষ্কার করার কারণে বিচার থেকে আর অব্যাহতি পাচ্ছেন না সাবেক এই চংকিং পার্টি প্রধান। সিনহুয়ায় এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলা হয়েছে, ১১ তম ন্যাশনাল পিপলস কংগ্রেস (এনপিসি) স্ট্যান্ডিং কমিটি শুক্রবার বো জিলাইকে এনপিসি ডেপুটি পদ থেকে অব্যাহতি দিয়েছে। এর ফলে জিলাইয়ের বিরুদ্ধে অপরাধ মামলা চালুর পথ সুগম হয়েছে। এর আগে গত মাসে বো জিলাইকে কমিউনিস্ট পার্টি থেকে বহিষ্কার করা হয়। রাষ্ট্রীয় গণমাধ্যম জানায় তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, ঘুষ গ্রহণ এবং পার্টির নিয়ম শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আছে। এক ব্রিটিশ ব্যবসায়ী নেইল হেউডকে হত্যার অভিযোগে গত অগাস্টে বো জিলাইয়ের স্ত্রী গু কাইলাই এরও বিচার এবং জেল হয়েছে। কেলেঙ্কারিতে জড়িত থাকার কারণে বো জিলাইয়ের সাবেক পুলিশ প্রধান ওয়াং লিজুনেরও জেল হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৮০০ঘ.