২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধবিরতিতে রাজি সিরিয়া: ব্রাহিমি

সিরিয়া ঈদের ছুটির সময় যুদ্ধবিরতি করতে রাজি হয়েছে বলে জানিয়েছেন শান্তিদূত ব্রাহিমি। তবে সেনাবাহিনী এখনো যুদ্ধবিরতির প্রস্তাবে কোনো সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছে সিরিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2012, 11:44 AM

Updated : 24 Aug 2022, 12:22 PM

কায়রো, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- ঈদের ছুটির সময় যুদ্ধবিরতি করতে রাজি হয়েছে সিরিয়া। খুব শিগগিরিই তারা এ ব্যাপারে তাদের সিদ্ধান্ত জানাবে। আন্তর্জাতিক শান্তিদূত লাখদার ব্রাহিমি বুধবার একথা বলেছেন। কিন্তু সিরিয়ার সেনাবাহিনী এখনো যুদ্ধবিরতি প্রস্তাবটি যাচাই করে দেখছে বলে জানা গেছে আরেক খবরে। সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, সরকার বৃহস্পতিবার যুদ্ধবিরতির ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে। ঈদের ছুটি শুরু হচ্ছে বৃহস্পতিবার। এ ছুটি থাকবে তিন-চারদিন। জাতিসংঘ-আরব লিগ দূত ব্রাহিমি বলেন, সিরিয়ার তার সঙ্গে যোগাযোগ হয়েছে এমন কয়েকটি সরকার-বিরোধী দলও যুদ্ধবিরতি করতে নীতিগতভাবে সম্মত হয়েছে। কায়রো-ভিত্তিক লিগে ব্রাহিমি এক সংবাদ সম্মেলনে বলেন, “আমি সিরিয়া সফরকালে সেদেশের সরকারের সঙ্গে ঈদের সময় যুদ্ধবিরতি করার ব্যাপারে সমঝোতা হয়েছে।” ব্রাহিমি আরো বলেন, সিরিয়ার লড়াইরত অন্য যে দলগুলোর প্রধানদের সঙ্গে আমরা যোগযোগ করতে সক্ষম হয়েছি তাদের বেশির ভাগই নীতিগতভাবে যুদ্ধবিরতি করতে রাজি হয়েছে। “এ উদ্যোগ সফল হলে এর ভিত্তিতে ক্রমান্বয়ে আলোচনার মধ্য দিয়ে আরো কার্যকর এবং দীর্ঘকালীন যুদ্ধবিরতির পথে এগুনো সম্ভব হবে এবং তা সামগ্রিক রাজনৈতিক প্রক্রিয়ায় সহায়ক হবে,” বলেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএ/এলকিউ/১৭৩৪ঘ.