২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসরায়েলি বিমান হামলায় ৩ ফিলিস্তিনি নিহত

প্রথম কোনো রাষ্ট্র প্রধান হিসেবে কাতারের আমিরের অবরুদ্ধ গাজা উপত্যকা সফরের দিনই সেখানে এ হামলা চালানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2012, 05:38 AM

Updated : 24 Aug 2022, 12:22 PM

গাজা, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইসরায়েলের বিমান হামলায় গাজায় ফিলিস্তিনের তিন বন্দুকধারী নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো তিন জন। নিহত বন্দুকধারীরা হামাসের সদস্য বলে ইসরায়েলের পক্ষ থেকে দাবি করা হয়েছে। মঙ্গলবার গাজা থেকে ইসরায়েলে রকেট হামলা চালানোর প্রস্তুতির সময় ওই বিমান হামলা হয় বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। তবে গাজা নিয়ন্ত্রকারী হামাসের পক্ষ থেকে বলা হয়েছে, ওই উপত্যকার উত্তরাঞ্চলে দুই দফা ইসরায়েলি বিমান হামলায় তাদের তিন সদস্য নিহত এবং অন্য তিন জন আহত হয়েছে। এর আগে গাজা সীমান্তে বোমা হামলায় এক ইসরায়েলি সেনা আহত হয়। ওই হামলার শোধ নেয়ার ঘোষণা দেন ইসরায়েলি নেতারা। তবে ইসরায়েলি টেলিভিশন জানায়, কাতারের আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি গাজা উপত্যকা ত্যাগ করার আগ পর্যন্ত সেখানে সামরিক ব্যবস্থা গ্রহণ স্থগিত রাখা হয়েছে। ২০০৭ সালে হামাস নিয়ন্ত্রিত নেয়ার পর প্রথম কোনো রাষ্ট্র প্রধান হিসেবে মঙ্গলবার গাজা সফর করেন কাতারের আমির। হামাস এই উপত্যকার নিয়ন্ত্রণ নেয়ার পর থেকে সেখানে নৌ অবরোধ জারি রেখেছে ইসরায়েল। গাজা হয়ে পড়েছে বাকি বিশ্ব থেকে অনেকাংশে বিচ্ছিন্ন। সীমান্তে ওই বোমা হামলার দায় স্বীকার করেছে গাজার সশস্ত্র গোষ্ঠী পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইন (পিএফএলপি)। তবে গাজা থেকে যে কোনো হামলার জন্য হামাসকে দায়ী করে থাকে ইসরায়েল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/সিআর/১১৩৫ ঘ.