২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সুদানে অস্ত্র কারখানায় আগুন

সুদানের রাজধানী খার্তুমে কয়েক দফা বিস্ফোরণের পর একটি অস্ত্র কারখানায় আগুন লেগে ভয়াবহ আকার ধারণ করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2012, 04:28 AM

Updated : 24 Aug 2022, 12:22 PM

খার্তুম, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সুদানের রাজধানী খার্তুমে কয়েক দফা বিস্ফোরণের পর একটি অস্ত্র কারখানায় আগুন লেগে ভয়াবহ আকার ধারণ করে। বুধবার ভোরে ইয়ারমোউক নামে গুলি ও অস্ত্র তৈরির কারখানায় এই ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। স্থানীয় এক প্রত্যক্ষদর্শী জানান, “এটি ছিল বিশাল বিস্ফোরণ। এখনো আপনি ভয়াবহ আগুন দেখতে পাবেন।” বিস্ফোরণের কারণ এখনো পরিষ্কার নয়। ধোঁয়ার কারণে অসুস্থ হয়ে পড়া বেশ কয়েকজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। খার্তুমের গভর্নর আবদুল রহমান আল-খিদার রহমান স্থানীয় টেলিভিশনকে জানিয়েছেন, মধ্যরাতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তিনি আরো বলেন, “ভবনের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। কর্তৃপক্ষ এ ঘটনার কারণ অনুসন্ধান করছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, বিস্ফোরণের সূত্রপাত হয়ে একটি স্টোর রুমে।” গভর্নর রহমান জানান, ধোঁয়ার কারণে অসুস্থ হয়ে পড়া কয়েকজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এ ছাড়া হতাহতের আর কোনো ঘটনা ঘটেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১০২৪ ঘ.