২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাদ্দাফির পতনের একবছর পর লিবিয়ায় অস্থিতিশীলতা

লিবিয়ায় মুয়াম্মার গাদ্দাফির পতনের এক বছর পর অস্থিতিশীলতা ছড়িয়ে পড়তে শুরু করেছে। এতে করে উদ্বিগ্ন হচ্ছে বিনিয়োগকারীরা এবং ছায়াচ্ছন্ন হয়ে পড়ছে তেল-উৎপাদনকারী দেশটির ভবিষ্যৎ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2012, 12:30 PM

Updated : 24 Aug 2022, 12:22 PM

বেনগাজি, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লিবিয়ায় মুয়াম্মার গাদ্দাফির পতনের এক বছর পর অস্থিতিশীলতা ছড়িয়ে পড়তে শুরু করেছে। এতে করে উদ্বিগ্ন হচ্ছে বিনিয়োগকারীরা এবং ছায়াচ্ছন্ন হয়ে পড়ছে তেল-উৎপাদনকারী দেশটির ভবিষ্যৎ। আরব দেশগুলোতে গণঅভ্যুত্থানের ঢেউ খেলে যাওয়ার সময় লিবিয়রা তাদের নেতাদের বিরুদ্ধে সোচ্চার হয়। শেষ পর্যন্ত নেটো বাহিনীর সহায়তায় তারা লিবিয়ার শাসক গাদ্দাফিকে উৎখাতে সক্ষম হয়। কিন্তু এর একবছর পর আবারো বিশৃঙ্খল হয়ে উঠছে লিবিয়া পরিস্থিতি। গত মাসে বেনগাজিতে মার্কিন কনস্যুলেটে হামলায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতসহ ৪ জন নিহতের ঘটনায় লিবিয়ার নাজুক নিরাপত্তা পরিস্থিতি ষ্পষ্ট হয়ে উঠেছে। গাদ্দাফির ঘাঁটি বনি ওয়ালিদজুড়ে সর্বসা¤প্রতিক লড়াই প্রমাণ করেছে যে বিভক্তি এখনো আছে। লিবিয়ায় গণতন্ত্রের পথকে অস্থিতিশীল করার চেষ্টার জন্য গাদ্দাফি অনুগতদের বিরুদ্ধে অভিযোগ করে আসছে ত্রিপোলি। সরকার রক্ষবিাহিনীকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে ব্যর্থ হয়েছে। বিশেষ করে সাবেক বিদ্রোহীদেরকে। বরং নিরাপত্তার জন্য এদের ওপর নির্ভর করছে সরকার। এই গ্র“পগুলো যতদিন দেশের নিরাপত্তায় কাজ করবে ততই তাদেরকে ভেঙে দেয়া কিংবা সেনাবাহিনীর সঙেআগ অঙ্গীত’ত করা কঠিন হয়ে উঠবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএ/এলকিউ/১৮১৯ঘ.