বৈরুত, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- লেবাননের দক্ষিণাঞ্চলীয় শহরতলীগুলোতে সেনা ও বন্দুকধারীদের মধ্যে গুলিবিনিময়ে ৫ জন আহত হয়েছে। বোমা হামলায় ঊর্ধ্বতন গোয়েন্দা কর্মকর্তা নিহতের জেরে বাড়তে থাকা সা¤প্রদায়িক সহিংসতায় ঘনীভূত হচ্ছে রাজনৈতিক সঙ্কট।
উত্তরাঞ্চলীয় ত্রিপোলি শহরে বন্দুকধারীদের মধ্যে সংঘর্ষে ৯ বছরের একটি শিশুসহ ৪ জন নিহত এবং ১২ জন আহত হয়েছে।
সহিংসতার কারণে প্রতিবেশী সিরিয়ার গৃহযুদ্ধ লেবাননে ছড়িয়ে পড়ার আশঙ্কা বাড়ছে। অস্থিতিশীল হয়ে উঠছে লেবাননের রাজনৈতিক পরিস্থিতি। সা¤প্রদায়িক সহিংসতা ও রক্তক্ষয়ের নতুন অধ্যায় শুরুর হুমকি সৃষ্টি হয়েছে।
শুক্রবার গাড়িবোমা হামলায় গোয়েন্দা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল উয়িসাম আল হাসান নিহত হওয়ার পর থেকে লেবাননে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
দেশটির রাজনীতিবিদরা এ হামলার পেছনে সিরিয়ার হাত থাকার অভিযোগ করেছে। এ ঘটনার পর প্রধানমন্ত্রী নাজিব মিকাতির বিরুদ্ধেও পদত্যাগের দাবি তুলেছে বিরোধী দল ও তাদের সমর্থকরা।
সোমবার সকালে বৈরুতে সুন্নি মুসলিম এলাকা তারিক আল-জাদিদায় সংঘর্ষ হয়েছে। এ এলাকার কাছেই আছে শিয়া একটি এলাকা। অধিবাসীরা এর আগে তারিক আল জাদিদার চারপাশে বন্দুকধারীদের মধ্যে রাতভর গোলাগুলির খবর দিয়েছে।
কয়েকটি সূত্র জানিয়েছে, সুন্নি মুসলিম বাব আল তাব্বানেহ এলাকায় দুইজনের লাশ পাওয়া গেছে। বন্দুকধারীদের রকেট ও গুলিতে তারা নিহত হয়েছে।
এর আগে রোববার বৈরুতের মার্টার্স স্কয়ারে হাসান নিহতের ঘটনার প্রতিবাদে হাজার হাজার মানুষের বিক্ষোভ সহিংসতার মধ্য দিয়ে শেষ হয়।
এরপর থেকেই সা¤প্রদায়িক সহিংসতা চলছে লেবাননে। লেবাননের সেনাবাহিনী রাজনৈতিক নেতাদেরকে তাদের দৃষ্টিভঙ্গি প্রকাশের ব্যাপারে সতর্ক থাকতে বলেছেন। যাতে ছড়িয়ে পড়া সহিংসতা আরো বাড়তে না পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএ/এলকিউ/১৭৫৬ঘ.
bdnews24