২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পরমাণু আলোচনায় রাজির খবর অস্বীকার ইরানের

ইরান বিতর্কিত পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় রাজি থাকার নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অস্বীকার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2012, 03:12 PM

Updated : 24 Aug 2022, 12:21 PM

দুবাই, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-ইরান বিতর্কিত পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় রাজি থাকার নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অস্বীকার করেছে। এর আগে যুক্তরাষ্ট্রও ইরানের সঙ্গে কোনোরকম বৈঠকের ব্যাপারে সমঝোতার কথা অস্বীকার করে। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র টমি ভিক্টর বলেন, যুক্তরাষ্ট্রের নির্বাচনের পর ওয়াশিংটন এবং তেহরান কোনো আলোচনায় রাজি হয়েছে বলে যে খবর বেরিয়েছে তা সত্য নয়। এর পরপরই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আলি আকবর সালেহিও নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত খবর উড়িয়ে দিয়ে বললেন, আমেরিকার সঙ্গে আমাদের কোনো আলোচনা হয়নি। ছয় বিশ্বশক্তির সঙ্গে পরমাণু আলোচনা চলছে। এটা ছাড়া, যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কোনো আলোচনা হয়নি। নিউ ইয়র্ক টাইমস এ নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছিল, ইরান এই প্রথম আলোচনায় রাজি হয়েছে। কিন্তু যুক্তরাষ্ট্রে ৬ নভেম্বরের নির্বাচনের আগে তারা এ আলোচনায় বসবে না। ইরানকে পরমাণু কর্মসূচি পরিহারে চাপ প্রয়োগ করতে নিরাপত্তা পরিষদের ৫ স্থায়ী সদস্য এবং জার্মানির সঙ্গে কাজ করছে যুক্তরাষ্ট্র। পশ্চিমাদের ধারণা, ইরান পরমাণু কর্মসূচির আড়ালে পরমাণু বোমা তৈরি করছে। কিন্তু এ কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত বলে দাবি করে আসছে ইরান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএ/এলকিউ/২০৫৮ঘ.