২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লেবাননে গাড়িবোমা বিস্ফোরণে নিহত ৮

লেবাননের রাজধানী বৈরুতের রাস্তায় শুক্রবার একটি বড় ধরনের গাড়িবোমা বিস্ফোরণে অন্তত ৮ জন নিহত হয়েছে, আহত হয়েছে ৮০ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2012, 03:34 PM

Updated : 24 Aug 2022, 12:21 PM

বৈরুত, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- লেবাননের রাজধানী বৈরুতের রাস্তায় শুক্রবার একটি বড় ধরনের গাড়িবোমা বিস্ফোরণে অন্তত ৮ জন নিহত হয়েছে, আহত হয়েছে ৮০ জন। দামেস্ক বিরোধী ক্রিশ্চিয়ান ফালাং পার্টির কার্যালয়ের কাছে রাস্তায় এ বোমা বিস্ফোরণ ঘটে। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল াাসাদের ঘোর বিরোধী এবং পার্লামেন্ট সদস্য ফালাং নেতা শমি আল গেমায়েল এ হামলার নিন্দা জানিয়েছেন। লেবাননের দ্বিধাবিভক্ত সমাজে কোনো রাজনৈতিক ব্যক্তিত্বকে লক্ষ্য করে বোমা বিস্ফোরণ ঘটানো হয়েছে কিনা তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট জানা যায়নি। তবে সিরিয়ার সংঘাতের পক্ষে বিপক্ষের লেবাননি গোষ্ঠীগুলোর মধ্যে তুমুল উত্তেজনার সময়ে ঘটনাটি ঘটেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএ/এলকিউ/২১১৩ঘ.