২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সেপ্টেম্বরে অপ্রত্যাশিত রপ্তানি চীনের

বিশ্বে অর্থনৈতিক সংকটের মধ্যেও এ বছর সেপ্টেম্বরে চীনের রপ্তানি প্রত্যাশার চেয়ে বেশি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2012, 05:55 PM

Updated : 24 Aug 2022, 12:19 PM

অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বে অর্থনৈতিক সংকটের মধ্যেও এ বছর সেপ্টেম্বরে চীনের রপ্তানি প্রত্যাশার চেয়ে বেশি হয়েছে। শনিবার প্রকাশিত শুল্ক তথ্য অনুযায়ী, চীনের রপ্তানি একবছর আগে একই ময়ের তুলনায় এ বছর সেপ্টেম্বরে ৯ দশমিক ৯ শতাংশ বেড়েছে। যেখানে অগাস্টেই এ প্রবৃদ্ধির হার ছিল মাত্র ২ দশমিক ৭ শতাংশ। অর্থনীতিবিদদের অনেকেই সেপ্টেম্বরে চীনের রপ্তানি প্রায় ৫ শতাংশ বাড়তে পারে আভাস দিয়েছিলেন। কিন্তু প্রকাশিত তথ্যের হিসাব এ অনুমান ছাড়িয়ে গেছে। তথ্যানুযায়ী, তিনমাসের মধ্যে যুক্তরাষ্ট্রে চীনের প্রবৃদ্ধি বেড়েছে সবচেয়ে দ্রুতগতিতে। রপ্তানি বাড়ার পাশাপাশি আমদানিও বেড়েছে চীনের। এ বছর সেপ্টেম্বরে চীনের আমদানি বেড়েছে আগের বছরের একই সময়ের চেয়ে ২ দশমিক ৪ শতাংশ। ফলে আমদানি-রপ্তানি দু’ক্ষেত্রেই বিশেষজ্ঞদের পূর্বানুমান ছাড়িয়ে গেছে চীনে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২২৪৩ঘ.