২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকজুড়ে গাড়িবোমা হামলায় নিহত ৩২

ইরাকজুড়ে গাড়িবোমা হামলায় রোববার অন্তত ৩২ জন নিহত হয়েছে। নিরাপত্তা বাহিনী এবং শিয়া পূণ্যার্থীদের লক্ষ্য করে হামলাগুলো চালানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2012, 09:07 AM

Updated : 24 Aug 2022, 12:14 PM

বাগদাদ, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরাকজুড়ে গাড়িবোমা হামলায় রোববার অন্তত ৩২ জন নিহত হয়েছে। নিরাপত্তা বাহিনী এবং শিয়া পূণ্যার্থীদের লক্ষ্য করে হামলাগুলো চালানো হয়। সবচেয়ে মারাত্মক হামলাটি রাজধানী বাগদাদ থেকে ২০ কিলোমিটার উত্তরের তাজিতে হয়েছে। এখানে পার্ক করে রাখা তিনটি গাড়িতে আলাদাভাবে তিনটি বিস্ফোরণে ১১ জন নিহত ও ২৪ জন আহত হয়। রাজধানী বাগদাদে একটি আত্মীঘাতী গাড়ি বোমা এবং পার্ক করে রাখা দুটি গাড়িতে পেতে রাখা বোমা বিস্ফোরণে ৮ জন নিহত হয়েছে, আহত হয়েছে ১১ জন। বাগদাদের ৩০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে মাদায়েন শহরে ইরানি পূণ্যার্থীবাহী একটি বাসে আরেকটি বোমা হামলায় ২ পথচারী নিহত হয়েছে, আহত হয়েছে ১০ জন। বাগদাদ থেকে ১৫০ কিলোমিটার দক্ষিণে কুট শহরে পুলিশী তল্ল¬াশি চৌকির কাছে আত্মঘাতী হামলায় ৬ জন নিহত হয়, আহত হয় ১০ জন। উত্তর-পশ্চিম বাগদাদের একটি এলাকায় রাস্তার পাশে রাখা একটি গাড়িতে বিস্ফোরণে নিহত হয় আরো ২ জন। বাগদাদ থেকে ৩০ কিলোমিটার উত্তরপুবের খান বানি সাদ এলাকায় অপর একটি বিস্ফোরণে ১ জন নিহত ও কয়েকজন পুলিশ সদস্য আহত হয়। এছাড়া, বাগদাদের ৯০ কিলোমিটার উত্তরপুবে বালাদ রুজ শহরে অপর এক গাড়িবোমা বিস্ফোরণে আরও দুই পুলিশ সদস্য নিহত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/২০০১ঘ.