২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘দেশীয়’ ড্রোন উদ্বোধন ইরানের

ইরান দেশীয় প্রযুক্তিতে তৈরি ২ হাজার কিলোমিটার পর্যন্ত উড়তে সক্ষম একটি নতুন চালক বিহীন বিমান (ড্রোন) উদ্বোধন করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2012, 11:56 AM

Updated : 24 Aug 2022, 12:12 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইরান দেশীয় প্রযুক্তিতে তৈরি ২ হাজার কিলোমিটার পর্যন্ত উড়তে সক্ষম একটি নতুন চালক বিহীন বিমান (ড্রোন) উদ্বোধন করেছে। চালকবিহীন এ বিমান মধ্যপ্রাচ্যের বেশিরভাগ এলাকা অতিক্রম করতে পারবে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। ‘ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোর’ এর বিশেষ বাহিনী জানিয়েছে, শাহেদ ১২৯ নামের এ ড্রোন বোমা ও ক্ষেপণাস্ত্র বহন করতে সক্ষম। তাছাড়া, এটি অনুসন্ধানকাজ ও যুদ্ধাভিযানেরও উপযোগী। উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র ও এর মিত্রদেশগুলোর বড় ধরনের নৌ মহড়ার পর ইরান এ ড্রোন উদ্বোধন করল। গত বছর ইরান কর্তৃপক্ষ একটি মার্কিন ড্রোন প্রদর্শন করে। ওই ড্রোনটি তারা বৈদ্যুতিক প্রযুক্তিতে ভূপাতিত করেছে বলে দাবি করে। কিন্তু যুক্তরাষ্ট্রের দাবি, তাদের আরকিউ-১৭০ ড্রোনটি ইরান ভূপাতিত করেনি। এটিতে যান্ত্রিক ত্র“টি ছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৭৪৫ঘ.