২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনে শ্রমিক সংঘর্ষে বন্ধ ফক্সকন কারখানা

শ্রমিকদের মধ্যে দাঙ্গা-হাঙ্গামার কারণে চীনের উত্তরাঞ্চলের একটি কারখানা সোমবার বন্ধ করেছে অ্যাপলের যন্ত্রপাতির অন্যতম যোগানদাতা তাইওয়ানভিত্তিক ফক্সকন টেকনোলজি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2012, 04:01 PM

Updated : 24 Aug 2022, 12:11 PM

বেইজিং, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- শ্রমিকদের মধ্যে দাঙ্গা-হাঙ্গামার কারণে চীনের উত্তরাঞ্চলের একটি কারখানা সোমবার বন্ধ করেছে অ্যাপলের যন্ত্রপাতির অন্যতম যোগানদাতা তাইওয়ানভিত্তিক ফক্সকন টেকনোলজি। রোববার স্থানীয় সময় রাত ১১ টার দিকে কোম্পানির ডরমিটরিতে প্রায় ২ হাজার শ্রমিকের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়লে ৪০ জন আহত হয়। পরবর্তীতে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কারখানাটিতে প্রায় ৭৯ হাজার শ্রমিক কাজ করে। ফক্সকন কর্তৃপক্ষ এবং পুলিশ এ দাঙ্গার কারণ তদন্ত করে দেখছে। কারখানা কতদিন বন্ধ থাকবে সে ব্যাপারে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। এর আগে শ্রমিকদের দুরবস্থার জন্য ফক্সকনের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। তবে শ্রম-সংক্রান্ত কোন বিষয় নিয়ে সংঘর্ষ বাধেনি বলে জানিয়েছে ফক্সকন। কারখানটিতে গাড়ির জন্য বৈদ্যুতিক সামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় যন্ত্রপাতি তৈরি করা হয়। এ বছরের শুরুতে কারখানার ভেতরে একটি রেস্টুরেন্টে প্রায় ১০০ শ্রমিকের মধ্যে দাঙ্গা ছড়িয়ে পড়ে। বিডিনিউজ টোয়েন্টফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১৪৬ঘ.