কাবুল, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তানের রাজধানী কাবুলের বিমান বন্দরের কাছে মঙ্গলবার একটি মিনিবাসে আত্মঘাতী হামলায় বিদেশি নাগরিকসহ ১২ জন নিহত হয়েছে। এই হামলার দায়িত্ব স্বীকার করেছে জঙ্গি সংগঠন হিজাব-ই-ইসলাম।
যুক্তরাষ্ট্রের হযরত মোহাম্মদ (সা.) কে ব্যঙ্গ করে চলচ্চিত্র নির্মাণ করায় প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে সংগঠনটি।
হিজাব-ই-ইসলামের মুখপাত্র জুবাইর সিদ্দিকি বলেন, “ইসলামবিরোধী চলচ্চিত্র নির্মাণের কারণে শরীরে বোমা বেঁধে এক নারী ওই আত্মঘাতী হামলা চালিয়েছে।”
আফগানিস্তানের জঙ্গি সংগঠন হিজাব-ই-ইসলাম সচরাচর এ ধরনের হামলা চালায় না।
পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে ৭ জনই রাশিয়া ও দক্ষিণ আফ্রিকার নাগরিক। তারা একটি আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিস কোম্পানিতে কর্মরত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১২১২ ঘ.
bdnews24