২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দূতাবাস কর্মীদের সুদান, তিউনিশিয়া ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের

সুদান ও তিউনিসয়া দূতবাসে কর্মরত কম গুরুত্বপূর্ণ কর্মীদের দূতাবাস ছেড়ে আসার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র সরকার। দেশ দুটিতে যুক্তরাষ্ট্র নাগরিকদের ভ্রমণের বিষয়েও সতর্ক করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2012, 08:17 AM

Updated : 24 Aug 2022, 12:08 PM

ওয়াশিংটন, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সুদান ও তিউনিসয়া দূতবাসে কর্মরত কম গুরুত্বপূর্ণ কর্মীদের দূতাবাস ছেড়ে আসার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র সরকার। দেশ দুটিতে যুক্তরাষ্ট্র নাগরিকদের ভ্রমণের বিষয়েও সতর্ক করা হয়েছে। শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া এক বিবৃতিতে মুখপাত্র ভিক্টোরিয়া নুল্যান্ড এসব নির্দেশের কথা জানান। এদিকে, খার্তুমে দূতাবাসের নিরাপত্তার জন্য এক প্লাটুন মেরিন সেনা পাঠানোর অনুমতি চেয়ে যুক্তরাষ্ট্রের জানানো অনুরোধ সুদান প্রত্যাখান করেছে সুদান। নুল্যান্ড বলেন, “তুনিস ও খার্তুমের নিরাপত্তা পরিস্থিতি বিবেচনা করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রণালয় ওই দুই দূতাবাস কর্মীদের পরিবারের সদস্যদের ও দূতাবাস দুটির কম গুরুত্বপূর্ণ কর্মীদের দূতাবাস ছেড়ে আসার নির্দেশ দিয়েছে। ওই দুটি দেশে যুক্তরাষ্ট্রের নাগরিকদের ভ্রমণের বিষয়েও সতর্কতা জারি করা হয়েছে।” ইসলাম অবমাননাকারী চলচ্চিত্র নির্মাণের প্রতিক্রিয়ায় বিশ্বব্যাপী সহিংস প্রতিবাদের ধারাবাহিকতায় শুক্রবার তুনিস ও খার্তুমের যুক্তরাষ্ট্র দূতবাসে হামলা চালায় ক্ষুব্ধ প্রতিবাদকারীরা। তুনিসের হাসপাতাল সূত্রগুলো জানায়, যুক্তরাষ্ট্র দূতাবাসে হামলা জনিত সহিংসতায় চারজন নিহত ও ৪৬ জন আহত হয়। বিতর্কিত চলচ্চিত্রটির প্রতিবাদে খার্তুমে প্রায় ৫ হাজার মানুষ যুক্তরাষ্ট্র দূতবাসে হামলা চালায়। তারা জার্মান দূতাবাসে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। যুক্তরাজ্যের দূতাবাসেও হামলা করে। এসব হামলায় সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত দুইজন নিহত হয়েছে বলে জানিয়েছে সুদানের রাষ্ট্রিয় গণমাধ্যম। শুক্রবার যুক্তরাষ্ট্র্রের এক কর্মকর্তা জানিয়েছিলেন, খার্তুম দূতাবাসের নিরপত্তা ব্যবস্থা আরো উন্নত করার জন্য সুদানে মেরিন সেনা পাঠাতে পারে যুক্তরাষ্ট্র। কিন্তু সুদানের রাষ্ট্রিয় বার্তা সংস্থা এসইউএনএ কে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আলি আহমেদ কার্তি বলেছেন, “সুদানের কূটনৈতিক মিশনগুলোর নিরাপত্তা নিশ্চিত করার সামর্থ্য সুদানের আছে। কূটনৈতিক রীতি অনুযায়ী আমাদের মেহমানদের রক্ষা করার জন্য আমাদের রাষ্ট্র প্রতিশ্র“তিবদ্ধ।” শনিবার সুদান ও যুক্তরাষ্ট্র উভয় দেশের কর্মকর্তারা জানিয়েছেন, মেরিন সেনাদের সুদানের উদ্দেশ্যে পাঠানো হয়েছিল কিন্তু পরে আবার ডেকে পাঠানো হয়েছে। সুদানের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। যুক্তরাষ্ট্রের নাগরিকদের রক্ষার জন্য পরিস্থিতির ওপর কঠোর নজর রাখা হয়েছে বলে জানিয়েছেন নুল্যান্ড। খার্তুমের জার্মান দূতাবাসের সামনে এক ট্রাক দাঙ্গা পুলিশ মোতায়েন করা আছে, তবে খালি দূতাবাসটিতে প্রতিবাদকারীদের উড়িয়ে দেওয়া একটি ইসলামী পতাকা এখনো লাগানো আছে। দূতাবাসটিতে আগুন ধরিয়ে দিয়েছিল হামলাকারীরা। যুক্তরাষ্ট্র দূতাবাসের সামনে ২০ জনেরও বেশি পুলিশ কর্মকর্তা বসে আছেন। সুদানের প্রেসিডেন্ট ওমর হাসান আল বশিরের সরকার বিতর্কিত চলচ্চিত্রটির বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদ জানানোর আহ্বান জানিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার প্রসাশন জানিয়েছে, বিতর্কিত চলচ্চিত্রটি নিয়ে তাদের কিছু করার নেই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/১৪১৫ ঘ.