২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কেটের নগ্নবক্ষের ছবি ছাপবে আরেকটি সাময়িকী

ফ্রান্সের একটি সাময়িকীতে ব্রিটিশ রাজবধূ কেট মিডলটনের নগ্নবক্ষের ছবি প্রকাশের পর তা নিয়ে তুমুল হৈ চৈয়ের মধ্যে এবার ওই ছবি ছাপার ঘোষণা দিয়েছে ইতালির সাময়িকী চি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2012, 02:22 PM

Updated : 24 Aug 2022, 12:08 PM

লন্ডন, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ফ্রান্সের একটি সাময়িকীতে ব্রিটিশ রাজবধূ কেট মিডলটনের নগ্নবক্ষের ছবি প্রকাশের পর তা নিয়ে তুমুল হৈ চৈয়ের মধ্যে এবার ওই ছবি ছাপার ঘোষণা দিয়েছে ইতালির সাময়িকী চি। আগামী সপ্তাহে একটি বিশেষ সংখ্যায় ডাচেস অফ ক্যামব্রিজের রৌদ্র¯œানের ওই ছবি প্রকাশ করা হবে বলে শনিবার চি’র পক্ষ থেকে বলা হয়েছে। এদিকে, কেটের নগ্নবক্ষের ছবি ছাপায় ফ্রান্সের সাময়িকী ক্লোজারের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়া হয়েছে। প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটন দম্পতির দপ্তর থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে, “সেন্ট জেমস প্রাসাদ নিশ্চিত করেছে যে, ডিউক ও ডাচেস অফ ক্যামব্রিজের ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের জন্য ফ্রান্সে ক্লোজার ম্যাগাজিনের প্রকাশকদের বিরুদ্ধে আজ আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।” ক্লোজার ও চি দুটি সাময়িকীই ইতালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বারলুসকোনির মন্দাদোরি মিডিয়া গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান। চি’র সম্পাদক আলফোনসো সিগনোরিনি বলেন, “প্রকৃত ঘটনা হলো, এরা ইংলান্ডের ভবিষ্যৎ শাসক হওয়ায় প্রতিবেদনটি আগ্রহের জন্ম দিয়েছে।” “এটা গুরুত্বপূর্ণ হওয়ার আরেকটি কারণ হলো, এর মধ্য দিয়ে একটি বিখ্যাত, তরুণ ও আধুনিক দম্পতির স্বাভাবিক জীবন-যাপনের চিত্র পুরোপুরি উঠে এসেছে।” সম্প্রতি যুক্তরাজ্যের রানি দ্বিতীয় এলিজাবেথের আত্মীয় লর্ড লিনলের আমন্ত্রণে ফ্রান্সে ছুটি কাটাতে যান প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটন। ওই সময়ই কেটের নগ্নবক্ষের ছবি তোলা হয়। ক্লোজার ম্যাগাজিনের চার পৃষ্ঠা জুড়ে ছাপা হয় এ রাজদম্পতির ছবি। এর মধ্যে কয়েকটিতে কেটের ঊর্ধাঙ্গ খোলা রয়েছে। ‘ওহ মাই গড’ শিরোনামে ছাপা ছবিগুলোতে দেখা যায়, কেট ঊর্ধাঙ্গ উন্মুক্ত করে রোদ পোহাচ্ছেন। দক্ষিণ-পূর্ব এশিয়া সফরে মালয়েশিয়ায় থাকাকালে শুক্রবার ছবিগুলো ছাপার খবর পান কেট-উইলিয়াম। পরপরই অত্যন্ত ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান তারা। ছবি প্রকাশ করা দূরে থাকুক, এমন ছবি কেউ তুলতে পারে তা-ই বিশ্বাস করতে পারছেন না উইলিয়াম ও কেট। এ ধরনের ছবি ছেপে সাময়িকীটি সীমা লঙ্ঘন করেছে বলে মনে করেন রাজ পরিবারের কর্মকর্তারাও। কিছুদিন আগেই যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে একটি হোটেল কক্ষে তোলা প্রিন্স হ্যারির নগ্ন ছবি নিয়ে তোলপাড়ের পর কেটের এ আপত্তিকর ছবি প্রকাশের ঘটনায় যুক্তরাজ্যের রাজপরিবারের গেপনীয়তা এবং সংবাদপত্রের স্বাধীনতা নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/২০১৫ ঘ.