২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মধ্যপ্রাচ্যে মার্কিনবিরোধী সহিংসতায় নিহত ৭

যুক্তরাষ্ট্রে তৈরি ‘ইসলাম বিরোধী’ চলচ্চিত্র নিয়ে মধ্যপ্রাচ্যসহ বিশ্বের মুসলিমপ্রধান দেশগুলোতে বিক্ষোভ-সহিংসতা ছড়িয়ে পড়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2012, 06:02 AM

Updated : 24 Aug 2022, 12:08 PM

খার্তুম/তুনিস, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রে তৈরি ‘ইসলাম বিরোধী’ চলচ্চিত্র নিয়ে মধ্যপ্রাচ্যসহ বিশ্বের মুসলিমপ্রধান দেশগুলোতে বিক্ষোভ-সহিংসতা ছড়িয়ে পড়েছে। সহিংসতা প্রতিরোধে পুলিশি পদক্ষেপে তিউনিসিয়া ও সুদানে পাঁচজনসহ অন্তত ৭ জন নিহত হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর বিভিন্ন দেশে মার্কিন বিরোধী প্রবল বিক্ষোভ হয়। ক্যালিফোর্নিয়ায় তৈরি ‘ইনোসেন্স অব মুসলিম’ ছবিটির কারণে গত মঙ্গলবার রাত থেকে মার্কিনবিরোধী বিক্ষোভ-সহিংসতা ছড়িয়ে পড়ে। লিবিয়ার বেনগাজি শহরে মার্কিন কনস্যুলেট ভবনে বিক্ষুব্ধ লোকজন হামলা চালায়। এতে লিবিয়ায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টোফার স্টিভেন্সসহ চার মার্কিন নাগরিক নিহত হন। একই দিন মিশরের রাজধানী কায়রোতেও মার্কিনবিরোধী বিক্ষোভ ও দূতাবাসে হামলার চেষ্টা হয়। শুক্রবার উত্তর আফ্রিকার দেশ তিউনিসিয়ার রাজধানী তুনিসে যুক্তরাষ্ট্র দূতাবাসের কাছে সহিংস বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ গুলিবর্ষণ করলে দুইজন নিহত ও ২৯ জন আহত হয় বলে জানিয়েছে দেশটির সরকার। সুদানের রাষ্ট্রীয় বেতারে জানানো হয়েছে, রাজধানী খার্তুমে যুক্তরাষ্ট্রের দূতবাসে হামলাকারীদের লক্ষ করে পুলিশ গুলিবর্ষণ করলে তিনজন নিহত হয়। এছাড়া কায়রো ও লেবাননে অপর দুইজন নিহত হয়েছে বলে জানিয়েছে রয়টার্স। যুক্তরাষ্ট্র দূতবাসে হামলার নিন্দা জানিয়ে তিউনিসিয়ার প্রেসিডেন্ট মুন্সেফ মারজুকি বলেছেন, “একটি বন্ধুত্বপূর্ণ জাতির দূতবাসে হামলা চালানো হয়েছে।” শুক্রবার আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে চালানো হামলাটিও চলমান মার্কিন বিরোধী প্রতিবাদের ধারাবাহিকতাতেই করা হয়েছে বলে ধারণা করছেন বিশ্লে¬ষকরা। ওই হামলায় দুই মার্কিন মেরিন সেনা নিহত হয়। একইদিন লিবিয়ার বেনগাজি বিমান বন্দরের কাছে যুক্তরাষ্ট্রের একটি গোয়েন্দা ড্রোন বিমান লক্ষ করে ব্যাপক বিমান বিধ্বংসী গোলা নিক্ষেপ করা হয়। এেেরপর ক বেনগাজি বিমানবন্দর সংশ্লি¬ষ্ট এলাকার আকাশপ বন্ধ করে দিয়েছে লিবীয় কর্তৃপক্ষ। ড্রোনটি বেনগাজির মার্কিন দূতাবাসের আশপাশ দিয়ে উড়ে যায় ও বিভিন্ন জায়গায় জঙ্গি আস্তানার সন্ধান করে বলে জানিয়েছে লিবীয় কর্তৃপক্ষ। ইয়েমেনের রাজধানী সানায় বিক্ষুব্ধ প্রতিবাদকারীদের সঙ্গে পুলিশের দ্বিতীয় দিনের মতো সংঘর্ষের ঘটনা ঘটেছে। যুক্তরাষ্ট্রের দূতাবাস ঘিরে কয়েকশ’ তরুণ প্রতিবাদকারী পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। সানার দূতবাসে নিরাপত্তা রক্ষার জন্য ৫০ জন মার্কিন মেরিন সেনাকে ইয়েমেনে পাঠানো হয়েছে। মিশরের রাজধানী কায়রোতে তৃতীয় দিনের মতো পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে। কায়রোর যুক্তরাষ্ট্র দূতাবাস ঘিরে থাকা পুলিশের প্রতি পাথর নিক্ষেপ করেছে বিক্ষুব্ধ প্রতিবাদকারীরা। মিশরের ইসলামপন্থী প্রেসিডেন্ট মুহম্মদ মুরসি ‘ইসলাম অবমাননাকারী’ চলচ্চিত্রের সমালোচনা করলেও পাশাপাশি সহিংস প্রতিবাদেরও নিন্দা জানিয়েছেন। এছাড়া ফিলিস্তিন, আফগানিস্তান, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, জর্দান, কেনিয়া, বাহরায়েন, কাতার, পাকিস্তান, ইরাকেও মার্কিন বিরোধী প্রতিবাদ-বিক্ষোভ হয়েছে। আফগানিস্তানের নাগহার প্রদেশের স্থানীয় গোষ্ঠীর নেতারা ‘ইসলাম অবমাননাকারী’ চলচ্চিত্রকারের মাথার জন্য এক লাখ ডলার পুরস্কার ঘোষণা করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১২০০ ঘ.