২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৬ টি রাজ্যে টুইটার নিষিদ্ধ করছে ভারত

আসামের দাঙ্গার জেরে দেশের ছয়টি রাজ্যে টুইটার নিষিদ্ধ করার পরিকল্পনা করছে ভারত সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2012, 04:15 PM

Updated : 24 Aug 2022, 12:05 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আসামের দাঙ্গার জেরে দেশের ছয়টি রাজ্যে টুইটার নিষিদ্ধ করার পরিকল্পনা করছে ভারত সরকার। উত্তর-পূর্বাঞ্চলের ওই দাঙ্গার কারণে গত মাসে দেশের বিভিন্ন স্থানে আতঙ্ক ছড়িয়ে পড়ে। জনসাধারণের বাড়ি-ঘর ছেড়ে পালানোর পেছনে টুইটারের বিভিন্ন মন্তব্য ও ছবি অন্যতম একটি কারণ বলে ধারণা করছে কর্তৃপক্ষ। আর এজন্যই কর্ণাটক, অন্ধ্র প্রদেশ, তামিল নাড়–, আসাম, মহারাষ্ট্র ও উত্তর প্রদেশে টুইটার নিষিদ্ধ করার পরিকল্পনা করছে তারা। কয়েকটি সূত্র জানিয়েছে, ইলেকট্রনিক্স এবং আইটি বিভাগ টুইটার বন্ধ করে দিতে চায়। কিভাবে তা করা যায় এ ব্যাপারে বিশেষজ্ঞদের পরামর্শ চাওয়া হয়েছে। তবে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এম কে নারায়ণন এবং প্রধানমন্ত্রীর প্রধান সচিব পুলক চট্টোপাধ্যায় এ উদ্যোগকে নিরুৎসাহিত করেছেন বলে জানিয়েছে ‘দ্য টাইমস অব ইন্ডিয়া’। কিন্তু সামাজিক যোগাযোগ সাইটগুলোর মাধ্যমে বিভিন্ন রটনা ছড়ানো বন্ধ করতে কিছু নীতি বাস্তবায়নের প্রয়োজনীয়তার কথা বলেছেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২২০২ঘ.