ওয়াশিংটন, সেপ্টেম্বর ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-পাকিস্তানের হাক্কানি নেটওয়ার্ককে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ হিসাবে কালো তালিকাভুক্ত করছে যুক্তরাষ্ট্র। ‘দ্য নিউ ইয়র্ক টাইমস’ পত্রিকার ওয়েবসাইটে একথা বলা হয়েছে।
পাকিস্তানের সীমান্তজুড়ে এবং দক্ষিণ-পূর্ব আফগানিস্তানে ঘাঁটি গেড়ে থাকা পশতুন আদিবাসী হাক্কানি নেটওয়ার্ককে কাবুলের মার্কিন দূতাবাস ও অন্যান্য বড় ধরনের সন্ত্রাসী হামলার জন্য দায়ী করা হয়।
জুনে প্রতিরক্ষামন্ত্রী লিও পানেট্টা বলেন, পাকিস্তানে হাক্কানির মতো নেটওয়ার্কের নিরাপদ আস্তানার কারণে যুক্তরাষ্ট্র ধৈর্য হারাচ্ছে। আর একারণে বিদেশি সন্ত্রাসী গোষ্ঠী হিসাবে হাক্কানি নেটওয়ার্ককে কালো তালিকাভুক্ত করার প্রস্তুতি চলছে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগের কালো তালিকাভুক্ত হলে নিষেধাজ্ঞার মুখে পড়বে হাক্কানি নেটওয়ার্ক।
গ্র“পটিকে সহায়তাকারী যে কারো ওপর এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে। তাছাড়া, যুক্তরাষ্ট্রে দলটির যে কোনোরকম সম্পত্তিও জব্দ হবে।
তবে হাক্কানি নেটওয়ার্ককে কালো তালিকভুক্ত করার বিরোধীরা মার্কিন কর্মকর্তারা বলছেন, এতে করে পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের আরো অবনতি ঘটতে পারে এবং জঙ্গিদের হাতে আটক মার্কিন সার্জেন্ট বোয়ে বার্গদালের ভাগ্য বিপর্যয় ঘটতে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএফ/এলকিউ/১৭৩৭ঘ.
bdnews24