২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাগরে সমাহিত হবেন চন্দ্রজয়ী আর্মস্ট্রং

চাঁদের মাটিতে প্রথম পদার্পণকারী যুক্তরাষ্ট্রের প্রয়াত নভোচারী নেইল আর্মস্ট্রংকে সমুদ্রে সমাহিত করা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2012, 05:42 AM

Updated : 24 Aug 2022, 12:05 PM

ক্লেভল্যান্ড, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- চাঁদের মাটিতে প্রথম পদার্পণকারী যুক্তরাষ্ট্রের প্রয়াত নভোচারী নেইল আর্মস্ট্রংকে সমুদ্রে সমাহিত করা হবে। আর্মস্ট্রং-এর পরিবারের মুখপাত্র রিক মিলার বৃহস্পতিবার এই তথ্য জানান। ২৫ অগাস্ট হৃদযন্ত্রে সমস্যার কারণে মারা যান ৮২ বছর বয়সী আর্মস্ট্রং। আগামী ১৩ সেপ্টেম্বর আর্মস্ট্রং এর প্রয়াণ উপলক্ষ্যে এক নাগরিক স্মরণসভার আয়োজন করা হবে ওয়াশিংটন ক্যাথিড্রালে। এই অনুষ্ঠানটি নাসা টেলিভিশন সরাসরি স¤প্রচার করবে। ইন্টারনেটের মাধ্যমেও অনুষ্ঠানটি দেখা যাবে। ১৯৬৯ সালের ২০ জুলাই অ্যাপোলো-১১ মিশনের দলনেতা নেইল আর্মস্ট্রং চাঁদের মাটিতে পৃথিবীর প্রথম মানুষ হিসেবে পা রাখেন। চাঁদে পা রাখার মূহুর্তে আর্মস্ট্রং বলেছিলেন, “একজন মানুষের ছোট এই পদক্ষেপ মানবজাতির জন্য মহান এক অগ্রগতি।” ইতিহাস সৃষ্টিকারী এই মানুষটির মৃত্যুতে শ্রদ্ধা জানিয়ে প্রতিক্রিয়া প্রকাশ করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, “ শুধু তার কালেই নয়, সর্ব কালের সকল আমেরিকান বীরদের মধ্যে নেইল সর্বশ্রেষ্ঠ।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১১৩৫ ঘ.