২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ার আলেপ্পোয় ‘প্রাণঘাতী হামলা’

জাতিসংঘ-আরব লিগের নতুন শান্তি দূতের কাজ শুরুর আসন্ন মুহূর্তে সিরিয়ার আলেপ্পোয় সরকারি বাহিনীর প্রাণঘাতী হামলার খবর জানিয়েছে আন্দোলনকর্মীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2012, 02:32 PM

Updated : 24 Aug 2022, 12:03 PM

ঢাকা, সেপ্টেম্বর ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতিসংঘ-আরব লিগের নতুন শান্তি দূতের কাজ শুরুর আসন্ন মুহূর্তে সিরিয়ার আলেপ্পোয় সরকারি বাহিনীর প্রাণঘাতী হামলার খবর জানিয়েছে আন্দোলনকর্মীরা। আলেপ্পোর আল বাব শহরের একটি ভবনে জঙ্গি বিমান হামলায় নারী ও শিশুসহ কমপক্ষে ২৫ জন নিহত হয়েছে বলে জানিয়েছে মানবাধিকার গ্র“পগুলো। আলেপ্পোর উত্তর-পূর্বের আল-বাব শহরের বেশির ভাগ এলাকাই বিদ্রোহীদের দখলে। স¤প্রতি কয়েক সপ্তাহ ধরে সেখানে প্রচণ্ড বোমা বর্ষণ করছে সরকারি বাহিনী। সংঘাত বাড়তে থাকার সঙ্গে সঙ্গে সরকারি বাহিনী পরিপূর্ণ সামরিক শক্তি নিয়ে হামলা চালিয়ে যাচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএফ/এলকিউ/২০১৯ঘ