২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউ ইয়র্কে নজরদারিতে বাংলা ও উর্দুভাষীরা

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ৯/১১’র সেই ভয়াবহ হামলার পর পুলিশের নজরদারিতে রয়েছে সেখানকার বাংলা ও উর্দুভাষীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2012, 01:16 PM

Updated : 24 Aug 2022, 12:01 PM

ঢাকা, অগাস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ৯/১১’র সেই ভয়াবহ হামলার পর পুলিশের নজরদারিতে রয়েছে সেখানকার বাংলা ও উর্দুভাষীরা। সন্ত্রাসীদের সম্পর্কে তথ্য পেতে নিউইয়র্কের রেস্টুরেন্ট ও দোকানগুলোতে বাংলা ও উর্দুভাষীরা কথা বলার সময় তাদেরকে সন্দেহের চোখে দেখে পুলিশ। বিশেষভাবে নজরে রাখে তাদের কার্যকলাপ। নিউ ইয়র্ক পুলিশের গোয়েন্দা বিভাগের কমান্ডিং অফিসার থমাস গালাতি জানান, নিউ ইয়র্কে বসবাসকারী উর্দুভাষীদের ওপর নজর রাখেন তিনি। সন্ত্রাসীরা রেস্টুরেন্ট ও দোকানগুলোতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে বলে ওই স্থানগুলোতে চলে নজরদারি। ‘নিউ ইয়র্ক টাইমস’কে তিনি বলেন, “সন্ত্রাসীরা এখানেই লুকিয়ে থাকতে পারে। বিশেষ করে উর্দুভাষীদের নিয়েই উদ্বেগ বেশি।” নিউ ইয়র্কে পাকিস্তান ও ভারতের প্রায় ৮০ হাজার অভিবাসীর ভাষা উর্দু। এছাড়া, ২০ থেকে ৩০ হাজার বাংলা ভাষাভাষীকেও পুলিশ সন্দেহের চোখে দেখছে। তাদের ওপরও রয়েছে কড়া নজর। বাংলাভাষীদের কাছ থেকেও সন্ত্রাসী হামলার আশঙ্কার কথা জানিয়েছেন গালাতি। তবে তিনি বলেন, উর্দু, বাংলা ও আরবী ভাষীদের জটলায় আড়ি পাতা হলেও এখন পর্যন্ত সন্ত্রাসী তৎপরতার কোন ইঙ্গিত পাওয়া যায়নি। শীর্ষ পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, ৯/১১ হামলাকারীদের মধ্যে ছয় জন নিউ জার্সির প্যাটারসনে থাকতেন যে শহরে আরবীভাষী স¤প্রদায় আছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৮৫৬ঘ.