২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে ড্রোন হামলায় নিহত ১৬

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে যুক্তরাষ্ট্রের চালকবিহীন বিমান (ড্রোন) হামলায় কমপক্ষে ১৬ জন নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2012, 11:42 AM

Updated : 24 Aug 2022, 11:59 AM

দেরা ইসমাইল খান, পাকিস্তান, অগাস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে যুক্তরাষ্ট্রের চালকবিহীন বিমান (ড্রোন) হামলায় কমপক্ষে ১৬ জন নিহত হয়েছে। আফগানিস্তানের সীমান্তবর্তী দক্ষিণ ওয়াজিরিস্তান এলাকার শওয়াল উপত্যকায় দেয়াল ঘেরা তিনটি স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন দেশটির গোয়েন্দা কর্মকর্তারা। অনেক দিন থেকে ওই এলাকাটি জঙ্গিদের ঘাঁটি হিসাবে পরিচিত। পাকিস্তানে ড্রোন হামলা একটি বিতর্কিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। ড্রোন হামলায় বেসামরিক নাগরিক নিহত হওয়ায় পাকিস্তান ক্ষুব্ধ এবং এ হামলাগুলোকে দেশের সার্বভৌমত্ব লঙ্ঘন হিসাবে দেখছে তারা। কিস্তু যুক্তরাষ্ট্রের দাবি, জঙ্গি অধ্যুষিত যেসব এলাকায় ড্রোন হামলা চালানো হয় ওই এলাকগুলোর ওপর পাকিস্তানের নিয়ন্ত্রণ নেই। আল কায়েদা ও তালেবান জঙ্গিদের দমনে যুক্তরাষ্ট্র ড্রোন হামলাকে একটি অন্যতম অস্ত্র হিসাবে বেছে নিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৭৩০ঘ.