২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রচণ্ড বিস্ফোরণে ম্যানহাটনে আতঙ্ক

নিউ ইয়র্কের ভূগর্ভস্থ বিকল্প রাস্তা সম্প্রসারণের কাজ চলার সময় মঙ্গলবার এক অপ্রত্যাশিত প্রচণ্ড বিস্ফোরণে কেঁপে উঠেছে পূর্ব ম্যানহাটনের বাসিন্দারা। বিস্ফোরণের ধাক্কায় জানালা কপাট উড়ে গেছে, ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে ও একটি রাস্তা বন্ধ করে দিতে হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2012, 07:22 AM

Updated : 24 Aug 2022, 11:58 AM

নিউ ইয়র্ক, অগাস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নিউ ইয়র্কের ভূগর্ভস্থ বিকল্প রাস্তা সম্প্রসারণের কাজ চলার সময় মঙ্গলবার এক অপ্রত্যাশিত প্রচণ্ড বিস্ফোরণে কেঁপে উঠেছে পূর্ব ম্যানহাটনের বাসিন্দারা। বিস্ফোরণের ধাক্কায় জানালা কপাট উড়ে গেছে, ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে ও একটি রাস্তা বন্ধ করে দিতে হয়েছে। পূর্ব ম্যানহাটনের ৭২তম স্ট্রিটের দ্বিতীয় এভিনিউয়ে এ ঘটনা ঘটেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত কারো আহত হওয়ার সংবাদ পাওয়া যায়নি। বিস্ফোরণের প্রচণ্ডতার তুলনায় ক্ষয়ক্ষতির পরিমাণ কম বলে জানিয়েছেন পরিবহন কর্মকর্তারা। ৭২তম স্ট্রিটটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। অগ্নিনির্বাপন কর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছে। বিস্ফোরণের ফলে রাস্তার পাশের ভবনগুলোর জানালাকপাট উড়ে যায় ও নির্মাণকর্মীসহ সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। আতঙ্কিত লোকজন দ্বিগবিদিক ছুটতে শুরু করে। ৭৪ স্ট্রিটের একটি ভবনের দারোয়ান এডউইন মালাবে (৫৪) বলেন, “আমি একটি প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শুনি, এতে মাটি কেঁপে ওঠে।” বিস্ফোরণের আধঘন্টা পর ঘটনাস্থলে উপস্থিত কোল্ব আর্ট গ্যালারিরকর্মী ডিয়ানা মিগহিউ (৩৬) বলেন, “সব জায়গায় পাথর, সিমেন্ট, ভাঙা কাঁচের টুকরা ছড়িয়ে আছে। আমি ভয় পেয়ে গিয়েছিলাম। আমি আমার সহকর্মীদের জন্য উদ্বিগ্ন হয়ে উঠেছিলাম।” নিউ ইয়র্ক শহর পরিবহনর্র্র্র্ র্র্কতৃপক্ষের মুখপাত্র কেভিন ওর্তিজ বলেন, “বিস্ফোরণের কারণ উদঘাটন না হওয়া পর্যন্ত ও এ ধরনের ঘটনা আর ঘটবে না, ঠিকাদার এ বিষয়ে নিশ্চয়তা না দেওয়া পর্যন্ত ৭২তম স্ট্রিটের সব নির্মাণ কাজ বন্ধ থাকবে।” পরিবহন কর্তৃপক্ষের আরেক মুখপাত্র অ্যাডাম লিসবার্গ নিউ ইয়র্ক টাইমসকে জানান, তারা ভূগর্ভে একটি নিয়ন্ত্রিত বিস্ফোরণের প্রস্তুতি নিয়েছিলেন, কিন্তু হঠাৎ অপ্রত্যাশিত কোনো কারণে বিস্ফোরণ মাত্রা ছাড়া হয়ে উপরের রাস্তা পর্যন্ত কাঁপিয়ে দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৩০২ ঘ.