ঢাকা, অগাস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইরাক জুড়ে কয়েকটি হামলায় কমপক্ষে ১৯ জন নিহত এবং অনেকে আহত হয়েছেন।
রাজধানী বাগদাদের হুসেইনিয়াহ এলাকায় একটি গাড়ি বোমা হামলায় কমপক্ষে ৭ জন নিহত এবং প্রায় ৩০ জন আহত হয়েছেন।
কিরকুক প্রদেশের দাকুক শহরে আত্মঘাতী বোমা হামলায় ৬ পুলিশ নিহত হয়েছেন। এছাড়া আল-গারমা, তুজ খুরমাতু, দিবিস, ফাল্লুজাহ ও বাকুবায় হামলার খবর পাওয়া গেছে।
বেশিরভাগ হামলা নিরাপত্তা সংশ্লিষ্ট ব্যক্তিদের লক্ষ্য করে চালানো হয়েছে বলে জানিয়েছে বিবিসি।
ধারণা করা হচ্ছে, শিয়া নেতৃত্বাধীন সরকারের ভাবমূর্তি ক্ষুণœ করতে সুন্নি স¤প্রদায় এ হামলা চালিয়েছে। সরকারী তথ্য অনুযায়ী, ইরাক জুড়ে জুলাই মাসে ৩শ’র বেশি মানুষ নিহত হয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/১৯২৫ ঘ.
bdnews24