২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

খাদ্যমূল্য বেড়েছে, সঙ্কটের আশঙ্কা

বিরূপ আবহাওয়ার কারণে বিশ্বে জুলাইয়ে খাদ্যমূল্য অনেকখানি বেড়েছে। এতে করে ২০০৭ সালের মতো ভয়াবহ মতো খাদ্যসঙ্কট দেখা দেওয়ার আশঙ্কা করছে জাতিসংঘ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2012, 02:57 PM

Updated : 24 Aug 2022, 11:54 AM

লন্ডন, অগাস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বিরূপ আবহাওয়ার কারণে বিশ্বে জুলাইয়ে খাদ্যমূল্য অনেকখানি বেড়েছে। এতে করে ২০০৭ সালের মতো ভয়াবহ মতো খাদ্যসঙ্কট দেখা দেওয়ার আশঙ্কা করছে জাতিসংঘ। জাতিসংঘের ‘খাদ্য ও কৃষি সংস্থা’ (এফএও) জানায়, ব্রাজিলে অসময়ে বৃষ্টিপাত, যুক্তরাষ্ট্রে খরা এবং রাশিয়ায় উৎপাদন ব্যবহত হওয়ায় খাদ্যমূল্য বেড়ে গেছে। পরপর তিন মাস খাদ্যমূল্য কমার পর আবার জুলাইয়ে খাদ্য মূল্য জুনের চেয়ে হঠাৎ করেই ৬ শতাংশ বেড়েছে। ফলে ২০০৭-২০০৮ সালে খাদ্যাভাবে অতিদরিদ্ররা যে ভয়াবহ দুর্ভোগে পড়েছিল সেই পরিস্থিতিরই পুনরাবৃত্তির আশঙ্কা দেখা দিয়েছে। খাদ্য শস্য, তৈলবীজ, দুগ্ধজাত খাদ্য, মাংস ও চিনির মূল্যের ভিত্তিতে খাদ্যমূল্যের সূচক তৈরি করে খাদ্য ও কৃষি সংস্থা। এফএও’র দেওয়া হিসাবে চলতি বছর জুনের চেয়ে জুলাইয়ে খাদ্যশস্যের দাম বেড়েছে ১৭ শতাংশ। আর বিশ্বের শীর্ষ আখ উৎপাদনকারী দেশ ব্রাজিলে উৎপাদন ব্যাহত হওয়ায় হওয়ায় চিনির দাম ১২ শতাংশ বেড়েছে। এছাড়া, ভারতে দেরিতে বৃষ্টি হওয়া এবং অস্ট্রেলিয়ার অনাবৃষ্টিও খাদ্যমূল্য বাড়ার কারণ। যুক্তরাষ্ট্রে প্রচণ্ড খরার কারণে ভুট্টার চাষ ব্যাহত হওয়ায় জুলাইয়ে এর দাম বেড়েছে ৩৩ শতাংশ। তবে চাল ও দুগ্ধজাত খাবারের দাম অপরিবর্তিত রয়েছে এবং মাংসের দাম কমেছে ১ দশমিক ৭ শতাংশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২০৪৯ঘ.