২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওবামার আকাশপথে অবাঞ্ছিত বিমান

নির্বাচনী প্রচারণায় বিমান যোগে কনেকটিকাট যাওয়ার পথে সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার আকাশপথে ঢুকে পড়ে দুটি ছোট বিমান। প্রেসিডেন্টের নিরাপত্তায় নিয়োজিত দু’টি এফ-১৫ যুদ্ধবিমান ওই দু’টি বিমানকে সরিয়ে নেয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2012, 07:49 AM

Updated : 24 Aug 2022, 11:53 AM

কনেকটিকাট, অগাস্ট ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নির্বাচনী প্রচারণায় বিমান যোগে কনেকটিকাট যাওয়ার পথে সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার আকাশপথে ঢুকে পড়ে দুটি ছোট বিমান। প্রেসিডেন্টের নিরাপত্তায় নিয়োজিত দু’টি এফ-১৫ যুদ্ধবিমান ওই দু’টি বিমানকে সরিয়ে নেয়। উত্তর আমেরিকার আকাশ প্রতিরক্ষা অধিদপ্তরেে ক জানানো হয়েছে, সন্ধ্যা ৭টায় নিউ ইয়র্কের লং আইল্যান্ডের ওপরের আকাশে প্রেসিডেন্টের যাত্রাপে একটি ছোট বিমান ঢুকে পড়ে। দুটি এফ-১৫ যুদ্ধবিমান ওই অবাঞ্ছিত বিমানটিকে তাড়া করে বিমানটি অবতরণ না করা পর্যন্ত এর পিছু নেয়। অবতরণের পর বিমানের পাইলটকে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা নিজেদের হেফাজতে নিয়ে যায়। এর প্রায় আধ ঘন্টা পর কনেটিকাটের নিউ হেভেন এলাকার আকাশে আরেকটি ছোট বিমান প্রেসিডেন্ট ওবামার আকাশ পথে ঢুকে পড়ে। তবে এটিকে গন্তব্যে যাওয়ার অনুমতি দেওয়া হয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিমান যাত্রাকালে তার বিমানপথের আশপাশের আকাশপথ সাময়িকভাবে ভ্রমণ নিষিদ্ধ এলাকা হিসেবে ঘোষিত হয়। তবে প্রায়ই এই নিষিদ্ধ এলাকায় ছোট ছোট বিমান ঢুকে পড়ার ঘটনা ঘটে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৩৪৬ ঘ.