২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মালিতে পাথর ছুঁড়ে নারী-পুরুষ হত্যা

বিয়ে বহির্ভূত শারীরিক সম্পর্কের অজুহাতে দু’জন নারী-পুরুষকে পাথর ছুঁড়ে হত্যা করেছে মালির উত্তরাঞ্চল নিয়ন্ত্রণকারী আল কায়েদা সম্পৃক্ত ইসলামি জঙ্গি সংগঠনের র্কর্মীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2012, 08:14 AM

Updated : 24 Aug 2022, 11:50 AM

বামাকো, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বিয়ে বহির্ভূত শারীরিক সম্পর্কের অজুহাতে দু’জন নারী-পুরুষকে পাথর ছুঁড়ে হত্যা করেছে মালির উত্তরাঞ্চল নিয়ন্ত্রণকারী আল কায়েদা সম্পৃক্ত ইসলামি জঙ্গি সংগঠনের র্কর্মীরা। আনসার দ্বিন নামে সংগঠনটির এক মুখপাত্র সান্দা ওলদ বওনামা এ খবর জানিয়েছে। মালির উত্তরাঞ্চলীয় প্রত্যন্ত আগুয়েলজক শহরে রোববার প্রকাশ্যে তাদের পাথর ছুঁড়ে হত্যা করা হয় বলে জানা গেছে। বওনামা সোমবার টেলিফোনে বলেন, “এই দুইজন বিবাহিত হওয়ার পরও তারা একে অন্যের সাথে শারীরিক সম্পর্ক গড়ে তুলেছে। এ কারণে তাদের বিরুদ্ধে আমাদের লোকেরা আগুলেজকে ইসলামি শরিয়া আইন প্রয়োগ করেছে।” রওনামা আরো বলেন, “তাদের যথাযথ পন্থাথেই মৃত্যু কার্যকর করা হয়েছে। শরিয়া আইন প্রয়োগে আমরা কারো কাছে জবাবদিহি করবো না।” মালির উত্তরাঞ্চলের অধিকাংশ বাসিন্দাই দীর্ঘদিন ধরে ইসলাম ধর্ম অনুসরণ করে আসছে। কিন্তু সেখানে কঠোর শরিয়া আইন জোর করে চাপিয়ে দেওয়ায় অধিবাসীদের মধ্যে হতাশার জন্ম হয়েছে। সেখানে স¤প্রতিক মাসগুলোতে এর বিরুদ্ধে জনগণ প্রতিবাদ-বিক্ষোভও করেছে। চলতি বছরের মার্চে এক অভ্যুত্থানে দেশটির প্রেসিডেন্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশটি কীভাবে পরিচালনা হবে তা নিয়ে এক অচলাবস্থার সৃষ্টি হয়েছে। এই সুযোগে বিভিন্ন অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়েছে ইসলামি জঙ্গিরা। পশ্চিমা ও আফ্রিকার অন্যান্য দেশও মালির ব্যাপারে কোনো কার্যকর সিদ্ধান্ত নিতে পারছে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৪১০ ঘ.