২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তর কোরিয়ায় ভয়াবহ বন্যায় ৮৮ জনের মৃত্যু

উত্তর কোরিয়া জুড়ে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। বন্যায় গত দশদিনে ৮৮ জনের মৃত্যু হয়েছে ও প্রায় ৬৩ হাজার মানুষ গৃহহীণ হয়ে পড়েছে। পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2012, 05:20 AM

Updated : 24 Aug 2022, 11:50 AM

সিউল, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-উত্তর কোরিয়া জুড়ে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। বন্যায় গত দশদিনে ৮৮ জনের মৃত্যু হয়েছে ও প্রায় ৬৩ হাজার মানুষ গৃহহীণ হয়ে পড়েছে। পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শনিবার রাতে উত্তর কোরিয়ার রাষ্ট্রিয় সংবাদ সংস্থা কেসিএনএ থেকে এসব খবর জানানো হয়েছে। জুলাই মাস জুড়ে প্রচণ্ড বৃষ্টিপাত ও সামুদ্রিক ঝড় (তাইফুন) বন্যার কারণ বলে খবরে জানানো হয়। এতে “মানবসম্পদ ও বস্তুগত সম্পদের” ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে খবরে বলা হয়। বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্থ এলাকা দক্ষিণ পিয়ংইয়ং প্রদেশ। এখানেই সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে। প্রদেশটির ৭৪ হাজার একরেরও বেশি এলাকা বন্যার পানিতে ডুবে গেছে। ১৮ থেকে ২৪ জুলাইয়ের মধ্যে এসব ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে বলে জানিয়েছে কেসিএনএ। প্রায় ৩’শ সরকারী ভবন ও ৬০টি কারাখানা ডুবে গেছে। গত বছর বন্যা ও প্রচণ্ড শীতে দেশটিতে ব্যাপক ফসলহানী হয়েছে। চলতি বছর আবার বন্যার ফলে খাদ্য ঘটতির মধ্যে থাকা দেশটির পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। এ বছর ৩০ লাখ উত্তর কোরীয় নাগরিকের জরুরী খাদ্য সাহায্য দরকার হবে বলে জানিয়েছে জাতিসংঘ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/১১১৮ ঘ.