ঢাকা, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংকে পাকিস্তান সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি। দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে এ আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানা গেছে।
সফরকালে শিখ ধর্মের প্রতিষ্ঠাতা গুরু নানকের জন্মবার্ষিকী উদযাপন ও পশ্চিম পাঞ্জাবে মনমোহনের পূর্বপুরুষের ভিটা পরিদর্শনের প্রস্তাবও দেওয়া হয়েছে বলে শুক্রবার এনডিটিভি জানিয়েছে।
নয়া দিল্লির পাকিস্তানি হাইকমিশনের মাধ্যমে মনমোহনের কাছে পাঠানো এক চিঠিতে জারদারি বলেছেন, “গভীর আনন্দের সঙ্গে আপনাকে পাকিস্তান সফরের জন্য আন্তরিক আমন্ত্রণ জানাচ্ছি।”
চিঠিতে জারদারি উল্লেখ করেন, নভেম্বরে মনমোহনের সফরের সময় যদি গুরু নানকের জন্মবার্ষিকীর তারিখ পড়ে তাহলে পাকিস্তানের জনগণের পক্ষ থেকে তা আন্তরিকভাবে উদযাপন করা হবে আর সেটি দু’দেশের জনগণের মধ্যে ধর্মীয় স¤প্রীতি বাড়াতে সহয়তা করবে।
“আপনার সফর দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে আমাদের সুযোগ করে দেবে,” বলেন জারদারি।
সফরকালে পশ্চিম পাঞ্জাবে মনমোহনের পূর্বপুরুষের শহর গা পরিদর্শনের ব্যবস্থা করা হবে বলেও প্রতিশ্র“তি দিয়েছেন জারদারি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৩৩৩ ঘ.
bdnews24