ঢাকা, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাকিস্তান ভিসা ও পাসপোর্ট জালিয়াতিতে বিশ্বের এক নম্বর দেশ বলে মন্তব্য করেছেন দেশটিতে নিয়োজিত ব্রিটিশ হাই কমিশনার।
শুক্রবার টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে একথা বলা হয়।
ব্রিটিশ হাই কমিশনার অ্যাডাম টমসন বৃহস্পতিবার ইসলামাবাদে পাকিস্তানের জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের বলেন, “ভুয়া কাগজপত্র দেখিয়ে ব্রিটিশ পাসপোর্ট নেওয়ার চেষ্টা করে গত বছর এখানে প্রায় চার হাজার ব্যক্তি আটক হয়েছে।”
পাকিস্তানেই সবচেয়ে বেশি ভিসা ও পাসপোর্ট জালিয়াতি হয় মন্তব্য করে তিনি বলেন, “দুর্ভাগ্যজনকভাবে, ভিসা কেলেঙ্কারিতে বিশ্বে আপনারাই শীর্ষে। এখানে জালিয়াতির শক্তিশালী চক্র রয়েছে।”
স¤প্রতি ব্রিটিশ ট্যাবলয়েড দ্য সানের এক প্রতিবেদনেও পাকিস্তানে ভিসা ও পাসপোর্ট জালিয়াতির কথা উঠে এসেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/২০৩০ ঘ.
bdnews24