২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্পেনে বেকারত্বের নতুন রেকর্ড

স্পেনের প্রায় ৫৭ লাখ মানুষ বা প্রতি চার জনে একজন নাগরিক বেকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2012, 03:56 PM

Updated : 24 Aug 2022, 11:49 AM

মাদ্রিদ, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- স্পেনের প্রায় ৫৭ লাখ মানুষ বা প্রতি চার জনে একজন নাগরিক বেকার। এ বছর এপ্রিল থেকে জুনের মধ্যে দেশটিতে বেকারত্বের হার ২৪ দশমিক ৬ শতাংশে পৌঁছেছে। জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত এ হার ছিল ২৪ দশমিক ৪ শতাংশ। ১৯৭৬ সালের পর বেকারত্বের মাত্রায় এ হারই সর্বোচ্চ। ওই সময় দেশটির একনায়ক ফ্রান্সিসকো ফ্রাঁসো মারা যাওয়ার পর এবং গণতন্ত্র পুনপ্রতিষ্ঠিত হওয়ার আগ মুহূর্তে বেকারত্ব দেখা দেয়। সর্বস¤প্রতি স্পেনে বেকারত্বের নতুন রেকর্ডের পাশাপাশি দেশটির তৃতীয় বৃহত্তম ব্যাংকের লাভ ৮০ শতাংশ কমে গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। জানুয়ারি থেকে জুন পর্যন্ত ১৬ কোটি ৬০ লাখ ইউরো কম লাভ হয়েছে বলে জানিয়েছে ব্যাংকটি। স্পেনের সবচেয়ে বড় ব্যাংক সেনটেন্ডারও এ বছর তাদের মুনাফা অর্ধেকে নেমে এসেছে বলে জানিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১৫৫ঘ.