২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আর্জেন্টিনায় ইভিটার স্মরণে স্মারকমুদ্রা

আর্জেন্টিনার সাবেক ফার্স্ট লেডি ইভিটা পেরোনের ৬০তম মৃত্যুবার্ষিকী স্মরণে বুধবার ১শ’ পেসোর নতুন একটি স্মারক ব্যংক নোট অবমুক্ত করলেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট ক্রিশ্চিনা ফার্নান্দেজ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2012, 07:08 AM

Updated : 24 Aug 2022, 11:49 AM

বুয়েন্স আয়ার্স, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আর্জেন্টিনার সাবেক ফার্স্ট লেডি ইভিটা পেরোনের ৬০তম মৃত্যুবার্ষিকী স্মরণে বুধবার ১শ’ পেসোর নতুন একটি স্মারক ব্যংক নোট অবমুক্ত করলেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট ক্রিশ্চিনা ফার্নান্দেজ। পাঁচ পেসো নোটের আদলে তৈরি নতুন এ নোট সম্পর্কে তিনি বলেন, “আমরা যে কেবল তার কাছে নয় বরং আমরা যে আমাদের কাছেও ঋণী এটা তারই প্রকাশ।” বিতর্কিত সাবেক প্রেসিডেন্ট জুলিও রোসার ছবি সম্বলিত বর্তমান ১শ’ পেসোর নোটের পরিবর্তে নতুন এ নোট চালুর প্রস্তাবও দেন প্রেসিডেন্ট। নতুন এ নোট মোট কতটি প্রকাশ করা হবে বা কবে করা হবে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানানো হয় নি। আর্জেন্টিনার প্রেসিডেন্ট জুয়ান পেরোনকে বিয়ের আগে অভিনেত্রী হিসেবে পরিচিতি পান ইভিটা (ইভা নামেও পরিচিত তিনি)। এরপর পেরোনকে বিয়ে করে ১৯৪৬ থেকে ১৯৫২ সাল পর্যন্ত দেশটির ফার্স্ট লেডি ছিলেন তিনি। ১৯৫২ সালে ক্যান্সারে আক্রান্ত হয়ে মাত্র ৩৩ বছর বয়সে মারা যান ইভিটা। তবে নারীদের ভোট দেওয়ার সুযোগ করে দেওয়ায়, শ্রমজীবী মানুষের পক্ষে কাজ করায় এবং হাসপাতাল ও এতিমখানা প্রতিষ্ঠা করায় এখনও আর্জেন্টিনায় গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় তাকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১৩০০ ঘ.