ঢাকা, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টর্স)- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, আল কায়েদা পরাজয়ের পথে। এর মধ্য দিয়ে ওবামা দেশবাসীকে একথাই স্মরণ করিয়ে দিলেন যে, ওসামা বিন লাদেনকে হত্যার নির্বাচনপূর্ব প্রতিশ্র“তি পূরণ করেছেন তিনি।
রেনো নাভাদায় বৈদেশিক নীতি সংক্রান্ত এক ভাষণে ওবামা বলেন, “৯/১১ হামলার হোতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়টিকে আমি অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্র“তি দয়েছিলাম। প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসাবে এও বলেছিলাম, আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনকে দেখতে পেলে আমরা যুক্তরাষ্ট্রকে নিরাপদ রাখার চেষ্টা করব-- তার জন্য সূদূর পাকিস্তানে যেতে হলেও তা করা হবে।”
“সে সময় আমার এ কথার কিঞ্চিৎ সমালোচনা হয়েছে। কিন্তু প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর আল কায়েদার শীর্ষ নেতাদের হদিস পেতে আমরা মিত্রদের সঙ্গে নিয়ে কাজ করেছি।”
“আর শেষ পর্যন্ত আমাদের বাহিনীর সাহসিকতা এবং দক্ষতার জন্য তাদেরকে ধন্যবাদ জানিয়ে বলতে হয়, আমরা এতে সফল হয়েছি। ওসামা বিন লাদেন আর কখনো যুক্তরাষ্ট্রকে হুমকি দেবেন না। আল কায়েদা এখন পরাজয়ের পথে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এলকিউ/১৭৫০ঘ.
bdnews24