২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সুন্দরবনে মাছ ধরতে গিয়ে জেলে গ্রেপ্তার

সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের বাদামতলা খালে কীটনাশক দিয়ে মাছ শিকারের সময় এক জেলেকে গ্রেপ্তার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2012, 08:30 AM

Updated : 24 Aug 2022, 11:48 AM

বাগেরহাট, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের বাদামতলা খালে কীটনাশক দিয়ে মাছ শিকারের সময় এক জেলেকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার ভোরে বনকর্মীরা অমল ঘরামীকে (৪৫) গ্রেপ্তারের সময় তার কাছ থেকে এক বোতল কীটনাশক, শিকার করা ছয় কেজি চিংড়ি মাছ ও একটি ডিংড়ি নৌকা উদ্ধার করা হয়। অমল ঘরামী বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার হোগলাপাশা গ্রামের মৃত নারায়ণ ঘরামীর ছেলে। সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক কাশ্যপী বিকাশ চন্দ্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সুপতি স্টেশনের বনকর্মীরা নিয়মিত টহলের সময় বাদামতলা খাল থেকে কীটনাশক দিয়ে মাছ ধরা অবস্থায় অমলকে গ্রেপ্তার করে। “এ সময় তার অপর দুই সহযোগী পালিয়ে যায়।” এ ঘটনায় সুপতি স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রহ্লাদ কুমার রায় বাদী হয়ে বন আদালতে অমলসহ তিন জনের বিরুদ্ধে মামলা করেছেন। অমলকে কারাগারে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৪১৭ ঘ.