২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লন্ডন অলিম্পিক: ট্যাক্সি চালকদের প্রতিবাদ

অলিম্পিকের বিশেষ সড়ক যোগাযোগ নেটওয়ার্কে ট্যাক্সি নিষিদ্ধ করার প্রতিবাদে সোমবার লন্ডনের ঐতিহাসিক টাওয়ার ব্রিজে প্রতিবাদ কর্মসূচি পালন করেছে ট্যাক্সি চালকেরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2012, 04:41 AM

Updated : 24 Aug 2022, 11:48 AM

লন্ডন, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- অলিম্পিকের বিশেষ সড়ক যোগাযোগ নেটওয়ার্কে ট্যাক্সি নিষিদ্ধ করার প্রতিবাদে সোমবার লন্ডনের ঐতিহাসিক টাওয়ার ব্রিজে প্রতিবাদ কর্মসূচি পালন করেছে ট্যাক্সি চালকেরা। ২০১২ লন্ডন অলিম্পিক উপলক্ষ্যে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের বেশ কয়েকটি সড়ক অলিম্পিককে কেন্দ্র করে আসা ক্রীড়াবিদ, কর্মকর্তা ও সাংবাদিকদের ব্যবহারের জন্য সংরক্ষিত রাখা হয়েছে। একশ’ মাইল দৈর্ঘ্যরে এই সড়ক নেটওয়ার্কটির দুই তৃতীয়াংশ এলাকায় শুধু ব্ল্যাকক্যাব চালকদের প্রবেশাধিকার দেওয়া হয়েছে। কিন্তু বিশেষ এই সড়ক নেটওয়ার্কের সব অংশে প্রবেশাধিকার চান লন্ডনের ২৫ হাজার ট্যাক্সিক্যাব চালক। এই দাবিতে সোমবার লন্ডনের মেয়র বরিস জনসনের দপ্তরের কাছাকাছি প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে তারা। মেয়র দপ্তরে কাছের টাওয়ার ব্রিজে চালকরা পরপর এক সারিতে গাড়ি রেখে টানা হর্ন বাজিয়ে তারা এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানায়। নগর কর্তৃপক্ষের সিদ্ধান্তে অলিম্পিক চলাকালীন তাদের আয় কমে যেতে পারে আশঙ্কায় তাদের এই প্রতিবাদ। এদিকে, এই কর্মসূচি চলাকালীন টাওয়ার ব্রিজ থেকে টেমস নদীতে লাফিয়ে পড়ে এক ব্যক্তি। সৌভাগ্যক্রমে বেঁচে যাওয়া ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। লন্ডনের বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, পােিনে ক ২৫ ফুট উপরে ব্রিজের হাঁটা প থেকে ওই ব্যক্তি লাফিয়ে পড়ে। সম্ভবত সে একজন ট্যাক্সিচালক। কর্তৃপক্ষের এক মুখপাত্র বলেন, “এটা একটা পাগলামি। সে নিজেকে প্রায় মেরে ফেলেছিল।” পানি থেকে উদ্ধারের পর নাগরিক দায়িত্ব লঙ্ঘণের অপরাধে তাকে গ্রেপ্তার করে পুলিশ। তার পরিচয় প্রকাশ করা হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১০৩৯ ঘ.