গোয়াহাটি, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আসামের কোকরাঝড় এলাকায় আদিবাসী ও মুসলিম অভিবাসীদের মধ্যে সহিংসতায় ছয় মাসের শিশুসহ কমপক্ষে ১৯ জন নিহত এবং আরো অনেকে আহত হয়েছে। বাড়িঘর ছেড়ে পালাচ্ছে হাজার হাজার মানুষ।
আরো সহিংসতা ঠেকাতে ওই এলাকায় রাতে কারফিউ জারি করেছে কর্তৃপক্ষ। এছাড়া, যেসব প্রত্যন্ত এলাকায় সহিংসতার আশঙ্কা রয়েছে সেখানে টহল দিচ্ছে সেনারা।
কোকরাঝড়ের উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা ডোনাল্ড গিলফেলন জানিয়েছেন, কমপক্ষে ৫০ হাজার গ্রামবাসী বাড়ি-ঘর ছেড়ে পালিয়েছে এবং নিরাপদ আশ্রয়ের জন্য শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছে।
তিনি বলেন, শরণার্থীদের সহায়তা করতে ৩৭ টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে এবং প্রয়োজনে আরো খোলা হবে।
বোডো আদিবাসী অধ্যুষিত কোকরাঝড় জেলায় অজ্ঞাত এক ব্যক্তি শুক্রবার রাতে চার যুবককে হত্যা করে।
এ হত্যার পেছেনে মুসলিমরা হয়েছে সন্দেহে তাদের উপর সশস্ত্র বোডোরা আক্রমণ চালায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১১৯ঘ.
bdnews24