২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে পুলিশ স্টেশনে তালেবান হামলা, নিহত ৪

পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় বান্নু শহরে সোমবার একটি পুলিশ স্টেশনে তালেবান হামলায় আত্মঘাতী বেল্ট বিস্ফোরণে ৪ জঙ্গি নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2012, 12:38 PM

Updated : 24 Aug 2022, 11:45 AM

দেরা ইসমাইল খান, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় বান্নু শহরে সোমবার একটি পুলিশ স্টেশনে তালেবান হামলায় আত্মঘাতী বেল্ট বিস্ফোরণে ৪ জঙ্গি নিহত হয়েছে। পঞ্চম আরেক জঙ্গিকে পুলিশ গ্রেপ্তার করেছে। বান্নুতে জঙ্গিবিরোধী অভিযান চলার সময় সকাল ৯ টা ৪৫ মিনিটে জঙ্গিরা এ হামলা চালিয়ে লোকজনকে জিম্মি করে। এ সময় পুলিশের সঙ্গে জঙ্গিদের সংঘর্ষ হয়। তিনঘণ্টা ধরে চলে এ তা-ব। তেহরিক ই তালেবান পাকিস্তান জঙ্গি গোষ্ঠী হামলার দায় স্বীকার করেছে। পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অবস্থান এবং কার্যালয় ভবনে জঙ্গিদের দফায় দফায় হামলার মধ্যে এটিই সর্বসাম্প্রতিক হামলার ঘটনা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৮৩৭ঘ.