২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অবৈধ অভিবাসন চেষ্টায় শ্রীলঙ্কায় গ্রেপ্তার ১৩১

আশ্রয়ের খোঁজে অবৈধভাবে অস্ট্রেলিয়া যাওয়ার পথে ১৩১ জনকে গ্রেপ্তার করেছে শ্রীলঙ্কার নৌ বাহিনী। এদের বেশিরভাগই তামিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2012, 03:15 PM

Updated : 24 Aug 2022, 11:44 AM

কলম্বো, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আশ্রয়ের খোঁজে অবৈধভাবে অস্ট্রেলিয়া যাওয়ার পথে ১৩১ জনকে গ্রেপ্তার করেছে শ্রীলঙ্কার নৌ বাহিনী। এদের বেশিরভাগই তামিল। নৌ বাহিনীর মুখপাত্র কোসালা ওয়ারনাকুলাসুরিয়া জানান, শ্রীলঙ্কার পূর্বাঞ্চলীয় কালমুনাই উপকূল থেকে ২৫ নটিক্যাল মাইল দূরে একটি মাছ ধরার ট্রলার থেকে ১০৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের ১০১ জন তামিল ও ৮ জন সিংহলি। এছাড়া, পশ্চিম উপকূলের চিলো থেকে অবৈধভাবে দেশ ত্যাগের প্রস্তুতি নেওয়ার সময় আরো ২২ জনের একটি দলকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে ‘দ্য টাইমস অব ইন্ডিয়া’। শ্রীলঙ্কা কর্তৃপক্ষ গত সপ্তাহে ঘোষণা দিয়েছে, অবৈধ অভিবাসন বন্ধে একটি তিন স্তরের কর্মসূচি চালু করা হয়েছে। এছাড়া, মে মাসের শেষ থেকে এখন পর্যন্ত এ ব্যাপারে ৪০০ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মুখপাত্র সুপারিনটেনডেন্ট অজি রোহানা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২০৫৭ঘ