২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্রান্সে তুষারধসে নিহত ৯

ফ্রান্সের আলপাইন স্কি রেসর্টের কাছে তুষারধসে বৃহস্পতিবার কমপক্ষে ৯ পর্বতারোহীর মারা গেছে এবং ৯ জন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2012, 10:15 AM

Updated : 24 Aug 2022, 11:43 AM

ফ্রান্স, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফ্রান্সের আলপাইন স্কি রেসর্টের কাছে তুষারধসে বৃহস্পতিবার কমপক্ষে ৯ পর্বতারোহীর মারা গেছে এবং ৯ জন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। স্থানীয় সময় বিকাল সাড়ে ৫ টায় এ দুর্ঘটনা ঘটে। মাউন্ট মুদিতের ঢালে উদ্ধার পাওয়া আহত একজন এ দুর্ঘটনার কথা জানান। নিহতদের মধ্যে ২ জন স্প্যানিস, ৩ জন জার্মান, একজন সুইস। বাকী তিন জনের জাতীয়তা জানা যায়নি। আহতদেরকে বিমানে করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়েছে। মাউন্ট মুদিত হচ্ছে মাইন্ট ব্লা পর্বতমালার তৃতীয় সর্বোচ্চ চূড়া। পর্বতারোহীরা কয়েকটি দলে ভাগ হয়ে দড়ি বেয়ে উপরে ওঠার সময় তুষারধস হয় বলে মনে করা হচ্ছে। স্থানীয় কর্তৃপক্ষ এ তুষারধসকে সা¤প্রতিক সময়ে সবচেয়ে ভয়াবহ বলে বর্ণনা করেছে। বিভিন্ন দেশ থেকে প্রায় ২৮ জন পর্বতারোহী এ অভিযানে অংশ নিয়েছে এবং তাদের অনেকেই এখনো নিখোঁজ রয়েছে বলে জানা গেছে কয়েকটি প্রতিবেদনে। নিখোঁজদের খোঁজে হেলিকপ্টারে করে উদ্ধার অভিযান চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৬১১ঘ.