জাপান, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পূর্ব চীন সাগরের বিতর্কিত দ্বীপপুঞ্জের কাছে চীনের টহল জাহাজ ঢুকে পড়ায় ক্ষুব্ধ জাপান চীনা রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়ে এর প্রতিবাদ জানিয়েছে।
জাপানি মন্ত্রী ওসামু ফুজিমুরা বলেন, তিনটি টহল জাহাজ বুধবার সকালের দিকে বিতর্কিত জলসীমায় জাপানের শেনকাকু এবং চীনের দিয়াওয়ু দ্বীপের কাছে প্রবেশ করে।
পরে তিনটি চীনা জাহাজ সেখান থেকে চলে গেলেও দুটো জাহাজ এখনো বিচরণ করে বেড়াচ্ছে বলে দাবি করেছে জাপান।
মৎস চাষের উপযোগী এবং তেল, গ্যাস সমৃদ্ধ ওই দ্বীপগুলো বেইজিং, টোকিও এবং তাইপে নিজেদের বলে দাবি করে আসছে।
ক্যাম্বোডিয়ায় আসিয়ান ফোরামের ফাঁকে বিষয়টি নিয়ে আলোচনায় বসার কথা রয়েছে জাপান ও চীনের দুই পররাষ্ট্রমন্ত্রীর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১০৯ঘ.
bdnews24